তিতাসে অগ্নিকান্ডে ৩ টি দোকান পুড়ে ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি


তিতাসে অগ্নিকান্ডে ৩ টি দোকান পুড়ে ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
কুমিল্লার তিতাসে অগ্নিকান্ডে ৩টি দোকান পুড়ে ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। জানা যায়, আজ ২৩ ফেব্রুয়ারী রাত সাড়ে ৩টার দিকে গৌরীপুর-হোমনা সড়কের পূর্ব পাশে মৌটুপী স্ট্যান্ড নামক স্থানে অগ্নিকান্ডে ৩ টি দোকানে পুড়ে ছাই হয়ে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকানদারা জানিয়েছেন। ব্যবসায়ী মোহন মেম্বার জানান, আমার দোকানে প্রায় ১০ লক্ষ টাকার হলুদ, মরিচের,গুড়া ছিল,গতকালও ৩ লক্ষ টাকার হলুদ কিনে এনেছি, এখন আমি কি দিয়ে ব্যবাসা বানিজ্য করবো আল্লাহ ভালো জানেন । পাশের দোকানদার ইকবাল হোসেন বলেন, আমার লাইব্রেরি আগুনে পুড়ে বই, খাতাসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।পাশের ফার্নিচার দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে।আগুনের খবর পেয়ে হোমনা থেকে ফায়ার সার্ভিসের লোক এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।এর আগেই আগুনে পুড়ে ৩ দোকানের মালা মাল ছাই হয়ে গেছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।সকালে খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ উপজেলা পিআইও আহসান উল্লাহকে সাথে নিয়ে অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সরকারি ভাবে সহায়তা করার আশ্বাস দেন।

সর্বশেষ :

বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬   বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস!   হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস! ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ   ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের   ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ   বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’   আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার   কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি?   ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি?