তিন ওভারে দুই উইকেট নেই সিলেটের


তিন ওভারে দুই উইকেট নেই সিলেটের
ফাইনালের মঞ্চে দুর্দান্ত শুরু করে সিলেট। প্রথম ওভারে বল করতে আসেন আন্দ্রে রাসেল। সেই ওভারে আসে ১৮ রান। কিন্তু দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইকেট হারায় সিলেট। তানভীরের ঘূর্ণিতে বোল্ড হন চলতি আসরে দুর্দান্ত ব্যাটিং করা তৌহিদ হৃদয়। তার আউটের পর ব্যাটিংয়ে আসেন অধিনায়ক মাশরাফি। তিনিও টিকতে পারলেন না। ৪ বলে ১ রান করেই ফিরতে হলো সিলেট অধিনায়ককে। রাসেলকে তুলে মারতে গিয়ে কাভারে কুমিল্লা অধিনায়ক ইমরুলের হাতে ক্যাচ তুলেছেন। সিলেট দ্বিতীয় উইকেট হারিয়েছে ২৬ রানে। ৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৪ রানে ব্যাট করছে সিলেট। দেখতে দেখতে শেষ মুহূর্তে বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ফাইনাল দিয়ে আজ পর্দা নামছে দেড় মাসব্যাপী এই আসরের। শেরে বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছ\'টায় শুরু হয়েছে শিরোপা নির্ধারণী এই মহারণ। ফাইনালের এই মঞ্চে টস জিতেছে কুমিল্লার অধিনায়ক ইমরুল। টসে জিতে মাশরাফির সিলেটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে চ্যাম্পিয়ন কুমিল্লার দলনেতা ইমরুল কায়েস। এই নিয়ে চতুর্থবার ফাইনালের মঞ্চে কুমিল্লা। অন্য দিকে প্রথমবারের মত ফাইনাল খেলতে নামে সিলেট। দুই দলই তাদের উইনিং কম্বিনেশন ধরে রেখেছে। কুমিল্লা-সিলেট দু\'দলই ফাইনালের মঞ্চে নেমেছে শক্তিশালী একাদশ নিয়ে। সিলেট স্ট্রাইকার্স: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, তানজিম হাসান সাকিব, থিসারা পেরেরা, রায়ান বার্ল, জর্জ লিন্ডে, লুক উড এবং রুবেল হোসেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম মুগ্ধ, মঈন আলী, সুনীল নারিন, আন্দ্রে রাসেল এবং জনসন চার্লস।

সর্বশেষ :

আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের   আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী   প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার   আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে   বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’   দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’ ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের   ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন   গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড   ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড