নজরকাড়া দ্বিতীয় হেডকোয়ার্টার্স নির্মাণ স্থগিত করল অ্যামাজন


নজরকাড়া দ্বিতীয় হেডকোয়ার্টার্স নির্মাণ স্থগিত করল অ্যামাজন
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে দ্বিতীয় হেডকোয়ার্টার্স নির্মাণ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইকমার্স জায়ান্ত অ্যামাজন। আপাতত ওয়াশিংটনের সিয়াটলে অবস্থিত হেডকোয়ার্টার্স দিয়ে কাজ চলবে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতার আলোকে সম্প্রতি অ্যামাজনের ১৮ হাজার কর্মীকে চাকরিচ্যুত করা হয়। খবর: অ্যাসোসিয়েট প্রেসে’র (এপি)। কোম্পানির ইতিহাসে সবচেয়ে বড়সংখ্যক কর্মীছাঁটাই ও কর্মীদের ঘরে বসে কাজের ব্যবস্থা করার পর এবার দ্বিতীয় হেডকোয়ার্টার ‘পেনপ্লেস’ আপাতত নির্মাণ করা হবে না বলে জানানো হলো। ২০২১ সালের ফেব্রুয়ারিতে অ্যামাজন জানায়, ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আর্লিংটনে নজরকাড়া সাড়ে তিনশ ফুট উচ্চতার হেলিক্স টাওয়ারসহ হেডকোয়ার্টার নির্মাণ করা হবে। অ্যামাজনের মুখপাত্র জ্যাক গোল্ডজটেইন বলেছেন, ‘এসব পরিকল্পনা পরিবর্তন হয়নি। নির্মাণ স্থগিত কোনো ফলাফল নয়, কিংবা কর্মীদের সাম্প্রতিক চাকরিচ্যুতির প্রতি কোনো ইঙ্গিতও বহন করে না।’ অ্যামাজনের রিয়েল এস্টেট প্রধান জন স্কেটলার বলেন, ‘ব্যবসার প্রয়োজনমাফিক আমরা সবসময়ই জায়গা নিয়ে পরিকল্পনা করছি, কর্মীরা যাতে কাজের ভাল পরিবেশ অভিজ্ঞতা পায়। বর্তমান হেডকোয়ার্টার (ওয়াশিংটনের সিয়াটলে) মেট পার্ক যেহেতু ১৪ হাজারের বেশি মানুষের কাজের জায়গা সংকুলান করতে পারছে, আপাতত দ্বিতীয় হেডকোয়ার্টার্স তৈরিতে যাচ্ছি না।’

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর