প্রকাশিতঃ মার্চ ২, ২০২৩

নবীনগরে নৌকা ডুবে নিহত ২


নবীনগরে নৌকা ডুবে নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী নৌকা ডুবে দুই জন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার সীতারামপুর এলাকার তিতাস নদীতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার বড়াইল ২নং ওয়ার্ডের প্রহল্লাদ চৌধুরীর মেয়ে নবম শ্রেণির ছাত্রী রাত্রি চৌধুরী ও রায়পুরা উপজেলার মির্জারচরের হাফেজ ফারুক মিয়ার ছেলে হাফেজ মো. মাহমুদ উল্লাহ। রাত্রির মা সন্ধ্যা রানী বলেন, স্কুল থেকে ছুটি নিয়ে দাদা’র বাড়ি বাঁশগাড়ি যাচ্ছিল রাত্রি। নৌকায় ৪০ থেকে ৫০ জনের মত যাত্রী ছিল। নবীনগর ফায়ার সার্ভিসের দায়িত্বে থাকা মো. হুমায়ুন কবির জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসি। এসে জানতে পারলাম ১০০ বস্তা সিমেন্ট ও ৫০ জন যাত্রী নিয়ে পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে নৌকাটি ডুবে যায়। দুজন যাত্রী নিহত হন তবে কোন নিখোঁজ এর খবর পাওয়া যায়নি। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার জানান, দুপুরে নবীনগর থেকে একটি যাত্রীবাহী নৌকা পার্শ্ববর্তী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জাচরে যাচ্ছিল। পথে সীতারপমপুরে নির্মাণাধীন সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। এতে ঘটনাস্থলেই নৌকার দুই যাত্রী মারা যান। তিনি আরও জানান, নৌকা ডুবির পর মাঝি ও তার সহযোগী পালিয়ে যায়। বাকি যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পেরেছেন।

সর্বশেষ :

“তৃতীয় বিশ্বের নরক” থেকে অভিবাসন নিষিদ্ধের বিল নিয়ে ন্যান্সি মেইস: ভাষা ও নীতি দুটোই বিতর্কের কেন্দ্রে, মার্কিন জনমত বাড়ছে   “তৃতীয় বিশ্বের নরক” থেকে অভিবাসন নিষিদ্ধের বিল নিয়ে ন্যান্সি মেইস: ভাষা ও নীতি দুটোই বিতর্কের কেন্দ্রে, মার্কিন জনমত বাড়ছে পুঞ্জীভূত লোকসানে ২২ ব্যাংক, ক্ষতি ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা   পুঞ্জীভূত লোকসানে ২২ ব্যাংক, ক্ষতি ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা বোমা মেরে ব্র্যাক বিশ্ববিদ্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি   বোমা মেরে ব্র্যাক বিশ্ববিদ্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি “ভাত দে কাপড় দে, নইলে গদি ছাইড়া দে”- স্লোগানে প্রকম্পিত প্রেসক্লাব এলাকা   “ভাত দে কাপড় দে, নইলে গদি ছাইড়া দে”- স্লোগানে প্রকম্পিত প্রেসক্লাব এলাকা চট্টগ্রাম বন্দরের এনসিটির পর এবার সিসিটিও তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে   চট্টগ্রাম বন্দরের এনসিটির পর এবার সিসিটিও তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির ‘তৈলাক্ত’ পোস্ট: ‘আমিনুল স্যারকে আবারও আহ্বায়ক চাই’   বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির ‘তৈলাক্ত’ পোস্ট: ‘আমিনুল স্যারকে আবারও আহ্বায়ক চাই’ আত্রাইয়ে তুচ্ছো ঘটনাকে কেন্দ্র করে যুবকের আঘাতে এক বৃদ্ধ নিহত   আত্রাইয়ে তুচ্ছো ঘটনাকে কেন্দ্র করে যুবকের আঘাতে এক বৃদ্ধ নিহত আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত   আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত