নাটোরে ৩ উপজেলা গৃহহীনমুক্ত হচ্ছে


নাটোরে ৩ উপজেলা গৃহহীনমুক্ত হচ্ছে
‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে নাটোরের লালপুর, বড়াইগ্রাম এবং গুরুদাসপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত হতে চলেছে। এর আগে জেলার বাগাতিপাড়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত হিসেবে ঘোষণা করা হয়। রোববার(১৯ মার্চ) সকালে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রশাসক শামীম আহমেদ। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নাটোর জেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা ৫ হাজার ৬৭০টি। ইতিমধ্যে তিনটি পর্যায়ে বাগাতিপাড়া উপজেলায় ৩৮৪টি গৃহ নির্মাণের মাধ্যমে উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়। সর্বশেষ চারটি পর্যায়ে লালপুর উপজেলায় ৬২৯টি, বড়াইগ্রাম উপজেলায় ৬৪৫টি এবং গুরুদাসপুর উপজেলায় ৩৯৪টি গৃহ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় সেনাবাহিনীর নির্মিত ব্যারাকে ২৭০টি পরিবার পুনর্বাসিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুর আহমেদ মাছুম এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফাসহ নাটোরে কর্মরত সাংবাদিকবৃন্দ।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর