প্রকাশিতঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৩

নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড়ের পর এবার ৬.৩ মাত্রার ভূমিকম্প


নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড়ের পর এবার ৬.৩ মাত্রার ভূমিকম্প
ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের আঘাত ও ব্যাপক বন্যার পর নিউজিল্যান্ডে এবার ৬.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ওয়েলিংটন। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটা ৩৮ মিনিটে একটি বড় ঝাঁকুনি দিয়ে শুরু হওয়া মাঝারি ভূমিকম্পটি অন্তত ৩০ সেকেন্ড স্থায়ী হয়। খবর- নিউজিল্যান্ড হেরাল্ডের। জিওনেট বলছে, ভূমিকম্পটি প্যারাপারউমু থেকে ৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ৪৮ কিলোমিটার গভীরে হয়েছিল। রাত সাড়ে আটটা নাগাদ প্রায় ৭০ হাজার কিউই অকল্যান্ড এবং ক্রাইস্টচার্চসহ অফিসিয়াল জিওনেট সাইটে ভূমিকম্প অনুভব করার কথা জানান। ভূমিকম্পের ঘটনায় দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, সুনামির কোনো আশঙ্কা নেই। তবে আফটার শকের (মূল ভূমিকম্পের পরের কম্পন) আশঙ্কা রয়েছে। সন্ধ্যার ওই ভূমিকম্পের কিছুক্ষণ পরে ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প তাউমারুনুই থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ৭৮ কিলোমিটার গভীরে আঘাত হানে। এদিকে, নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল আঘাত হানার পর ব্যাপক বন্যা দেখা দিয়েছে। বিভিন্ন জায়গায় ভূমিধ্বস হয়েছে। গতকাল মঙ্গলবার দেশটিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, লোকজন বিভিন্ন ভবনের ছাদে বসে আছে। ভবনগুলোর চারপাশে বন্যার পানি। সড়কগুলো পানিতে তলিয়ে গেছে।

সর্বশেষ :

“তৃতীয় বিশ্বের নরক” থেকে অভিবাসন নিষিদ্ধের বিল নিয়ে ন্যান্সি মেইস: ভাষা ও নীতি দুটোই বিতর্কের কেন্দ্রে, মার্কিন জনমত বাড়ছে   “তৃতীয় বিশ্বের নরক” থেকে অভিবাসন নিষিদ্ধের বিল নিয়ে ন্যান্সি মেইস: ভাষা ও নীতি দুটোই বিতর্কের কেন্দ্রে, মার্কিন জনমত বাড়ছে পুঞ্জীভূত লোকসানে ২২ ব্যাংক, ক্ষতি ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা   পুঞ্জীভূত লোকসানে ২২ ব্যাংক, ক্ষতি ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা বোমা মেরে ব্র্যাক বিশ্ববিদ্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি   বোমা মেরে ব্র্যাক বিশ্ববিদ্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি “ভাত দে কাপড় দে, নইলে গদি ছাইড়া দে”- স্লোগানে প্রকম্পিত প্রেসক্লাব এলাকা   “ভাত দে কাপড় দে, নইলে গদি ছাইড়া দে”- স্লোগানে প্রকম্পিত প্রেসক্লাব এলাকা চট্টগ্রাম বন্দরের এনসিটির পর এবার সিসিটিও তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে   চট্টগ্রাম বন্দরের এনসিটির পর এবার সিসিটিও তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির ‘তৈলাক্ত’ পোস্ট: ‘আমিনুল স্যারকে আবারও আহ্বায়ক চাই’   বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির ‘তৈলাক্ত’ পোস্ট: ‘আমিনুল স্যারকে আবারও আহ্বায়ক চাই’ আত্রাইয়ে তুচ্ছো ঘটনাকে কেন্দ্র করে যুবকের আঘাতে এক বৃদ্ধ নিহত   আত্রাইয়ে তুচ্ছো ঘটনাকে কেন্দ্র করে যুবকের আঘাতে এক বৃদ্ধ নিহত আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত   আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত