বিএনপি নেতাদের চা খাওয়ানোর ‘অপরাধ’


বিএনপি নেতাদের চা খাওয়ানোর ‘অপরাধ’
বরগুনার বেতাগীতে উপজেলা বিএনপি নেতাদের চা খাওয়ানোয় এক প্রভাষকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার বেতাগীর দক্ষিণ করুণা গ্রামে প্রভাষক মো. রফিকুল ইসলামের বসতবাড়িতে এ হামলা চালানো হয় বলে তিনি অভিযোগ করেন। ওই প্রভাষক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য। প্রভাষক জানান, উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম সরোয়ার খান রিয়াদ ও যুগ্ম আহবায়ক নেছার খান আমার গ্রামের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় শুধু চা আপ্যায়ন করেছি। এতেই আমার বাড়িতে ঢুকে মোকামিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা টিপু খলিফা ও মারুফ আকন হামলা চালিয়েছে। ভাঙচুর করেছে বসতবাড়ি। এমনকি বাড়ির যা হাতের কাছে পেয়েছে তা-ই নিয়ে গিয়েছে তারা। তবে প্রভাষকের অভিযোগ অস্বীকার করেছেন মোকামিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী জালাল আহম্মেদ। তিনি বলেন, কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। কেউ অভিযোগ করলে তা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, প্রভাষকের বাড়িতে হামলার ব্যাপারে আমাদের জানা নেই। তবে লিখিত অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ :

আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের   আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী   প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার   আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে   বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’   দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’ ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের   ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন   গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড   ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড