প্রকাশিতঃ ফেব্রুয়ারি ২৪, ২০২৩

বিতর্ক প্রতিযোগিতা মানুষকে ভাবতে শেখায়: শিক্ষামন্ত্রী


বিতর্ক প্রতিযোগিতা মানুষকে ভাবতে শেখায়: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যেকোনো ধরনের বিতর্ক প্রতিযোগিতা মানুষকে ভাবতে শেখায় ও সূক্ষ্ম চিন্তায় উদ্বুদ্ধ করে। আজ শুক্রবার রাজধানীর শিশু একাডেমিতে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফবিডি) আয়োজিত ১৫তম বিতর্ক উৎসবে তিনি এ কথা বলেন। খবর বাসসের শিক্ষামন্ত্রী বলেন, বিতর্ক একটি বিষয়কে নানা মাত্রায় বিবেচনা করার সক্ষমতা তৈরি করে। শাণিত হয় যুক্তি, পারদর্শিতা তৈরি হয় প্রমিত ভাষার ব্যবহারে। তিনি বলেন, সারাদেশে বিতর্ক চর্চা প্রসারিত করতে স্কুল পর্যায়ে বিতর্ক ক্লাব গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এর ফলে ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল প্রজন্ম গড়ে উঠবে। মন্ত্রী বলেন, \'আমরা যে যুক্তিবাদী মানুষ তৈরি করতে চাইছি, সেক্ষেত্রে এ ধরনের গঠনমূলক বিতর্ক সহায়ক ভূমিকা পালন করতে পারে।\' অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীকে বিতর্কে বিশেষ অবদানের জন্য এনডিএফ আজীবন সম্মাননা প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর শিক্ষামন্ত্রী, চারটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলামিস্ট সুভাষ সিংহ রায় এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের অংশগ্রহণে একটি পলিসি বিতর্ক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ, বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদির, মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর, এনডিএফ সভাপতি এ কে এম শোয়েব প্রমুখ।

সর্বশেষ :

‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী   ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস   বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি   হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত   রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের   ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত   রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব   হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’   ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’