বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে বাংলাদেশ: সৌরভ


বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে বাংলাদেশ: সৌরভ
ভারতের মাটিতে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ নিয়ে বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ। এমনিতে ওয়ানডেতে বাংলাদেশ সমীহ জাগানিয়া দল। নিজেদের পারফরম্যান্সে সেটা বারবারই জানান দিয়েছে তারা। ভারতের সাবেক অধিনায়ক ও প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর কথা উজ্জীবিত করতে বাংলাদেশকে। ঢাকা সফরে এসে তিনি আশাবাদ ব্যক্ত করলেন, বাংলাদেশ আগামী বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে। বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত \'ডিএনসিসি মেয়র কাপ-২০২৩\' সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ঢাকায় আসেন সৌরভ গাঙ্গুলী। আজ তিনি গণভবনে দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সৌরভ। বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, \'আমি অনেক প্রত্যাশা করি। আমি কোয়ার্টার বা সেমি পর্যন্ত প্রত্যাশা করি। একটু যদি ভাগ্য সহায় হয়, ভালো ফর্ম থাকে। বিশেষত স্পিনার ও পেস বোলারদের।\' তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আজ সকালে ঢাকা এসেছে ইংল্যান্ড দল। সৌরভের আশা এই সিরিজেও ইংল্যান্ডকে হারাবে বাংলাদেশ দল। সৌরভ বলছিলেন, \'বাংলাদেশ খুব ভালো দল। ৬-৭ বছর আগেও একবার ভারত এসেছিল, সেখানেও ওয়ানডে সিরিজ জিতেছে। ইংল্যান্ড এসেছে পাপন ভাই বলেছিল আমরা সবাইকে হারিয়েছি, শুধু ইংল্যান্ডকে হারাতে পারিনি। আমি বললাম ইংল্যান্ডকেও হারিয়ে দেবেন।\'

সর্বশেষ :

বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ   বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি   এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়   বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন   ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার   খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার   টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ   খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি   মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি