ভারত শেখ হাসিনার বিশ্বস্ত বন্ধু: আরাফাত


ভারত শেখ হাসিনার বিশ্বস্ত বন্ধু: আরাফাত
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত বলেছেন, পার্শ্ববর্তী দেশ ভারত শেখ হাসিনার বিশ্বস্ত বন্ধু। পশ্চিমা দেশগুলোর বাইরে চীন এবং রাশিয়াও শেখ হাসিনার বন্ধু। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরব এবং কাতার শেখ হাসিনার বন্ধু। ন্যাটোভুক্ত দেশ তুরস্কও শেখ হাসিনার বিশ্বস্ত বন্ধু। ইউরোপের বেশিরভাগ দেশই শেখ হাসিনার বন্ধু, বিশেষ করে ফ্রান্স খুবই বিশ্বস্ত বন্ধু। রোববার নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। আরাফাত বলেন, ২০২১ সালে ফ্রান্সে দ্বিপক্ষীয় সফরে শেখ হাসিনাকে নজিরবিহীন সম্মান দেখিয়েছিল ফ্রান্সের সরকার। যদিও বাংলাদেশ ও ফ্রান্সের শীর্ষ পর্যায়ের দ্বিপক্ষীয় সফর বিনিময়ের ইতিহাস বেশ কম হয়েছে। কিন্তু বন্ধুত্বের নিদর্শন স্বরূপ শেখ হাসিনার আমন্ত্রণে ফ্রান্সের প্রেসিডেন্ট ঢাকা সফর করবেন। তিনি বলেন, এদিকে দেশের মধ্যে ব্যবসায়ী সম্প্রদায়ের প্রায় সবাই, সামরিক ও বেসামরিক প্রশাসনের প্রায় সবাই শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল। সবচেয়ে বড় কথা জনগণের অধিকাংশ অর্থাৎ বৃহদাংশই শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রাখেন। আওয়ামী লীগের এই নেতা বলেন, সর্বশেষ আইআরআই জরিপেও দেখা যায়- দেশের জনগণের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে সমর্থন করেন।যুক্তরাষ্ট্রভিত্তিক আরেকটি প্রতিষ্ঠান এশিয়া ফাউন্ডেশনও সম্প্রতি একটি জরিপ করেছে, সেই জরিপেও দেখা যায় শেখ হাসিনার জনপ্রিয়তা তুঙ্গে। আরাফাত বলেন, এরকম একটি বাস্তবতায় কোনো বোকাও কি চিন্তা করবে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে বিএনপি-জামায়াত স্বাধীনতাবিরোধী চক্র ক্ষমতায় চলে আসবে? এমন স্বপ্ন যারা দেখছেন, তাদের জন্য সমবেদনা! দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে এবং আওয়ামী লীগ আবারও নির্বাচিত হয়ে সরকার গঠন করবে, ইনশাআল্লাহ!

সর্বশেষ :

আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের   আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী   প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার   আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে   বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’   দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’ ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের   ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন   গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড   ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড