প্রকাশিতঃ ফেব্রুয়ারি ২২, ২০২৩

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত।


মাগুরায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত।
যথাযোগ্য মর্যাদায় ২১শে ফেব্রুয়ারিতে মাগুরাতে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস। দিবসটি উপলক্ষে মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গনে শহীদ মিনারে সংসদ সদস্য, মাগুরা-১, এ্যাডভোকেট. সাইফুজ্জামান শিখর ও সংসদ সদস্য, মাগুরা-২, ড. বীরেন শিকদার রাত ১২.০১ মিনিটে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদৌল্লা রেজা, পৌর মেয়র খুরশিদ হাইদার টুটুল সহ মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ফ ম আব্দুল ফাত্তাহ, মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, স্থানীয় আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্প্যমাল্য অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল , সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ জনগণের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সারাদিনই বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক ও একাধিক সামাজিক সংগঠনের পূর্বে নির্ধারিত বিভিন্ন কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মহান দিনটি পালিত হয়েছে। ছাত্রছাত্রীদের জন্য রচনা প্রতিযোগীতা, চিত্রাঙ্কন, সুন্দর হাতের লিখা প্রতিযোগীতা, স্বেচ্ছায় রক্তদান, বিভিন্ন মসজিদ ও মন্দির সহ ধর্ম প্রতিষ্ঠানগুলোতে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

সর্বশেষ :

‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক   ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত   নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি   ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর   ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ?   কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার   আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে   জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি   জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি