মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতরে ছিল ৭০ ভরি স্বর্ণের বার


মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতরে ছিল ৭০ ভরি স্বর্ণের বার
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকা থেকে ৭০ ভরি ওজনের তিনটি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। পাচারকারীর ফেলে যাওয়া মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতরে বিশেষ কায়দায় বারগুলো রাখা ছিল। শুক্রবার দুপুরে ছয়ঘরিয়া গ্রামের বাকা মোড় থেকে বারগুলো উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, স্বর্ণের বার পাচার হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ৬ বিজিবির একটি দল সীমান্তের ৭৭/৬ নং পিলার থেকে বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘরিয়া গ্রামের বাকা মোড়ে অবস্থান নেয়। ওই মোড় দিয়ে সীমান্তের ঝাঁঝাডাঙ্গার দিকে যাচ্ছিল দ্রুতগতির একটি মোটরসাইকেল। বিজিবির টহল দল দাঁড়াতে বললে স্বর্ণ পাচারকারী মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। মোটরসাইকেল উদ্ধারের পর তেলের ট্যাংকের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। সেগুলোর ওজন ৭০ ভরি। এ ঘটনায় দর্শনা থানায় একটি মামলা করেছে বিজিবির নায়েক সুবেদার মিজানুর রহমান। উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।

সর্বশেষ :

বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ   বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি   এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়   বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন   ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার   খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার   টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ   খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি   মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি