যতবার ডাকবে ততবার আসব তবুও সর্বোচ্চ শাস্তি চাই, বললেন ইবির সেই ছাত্রী


যতবার ডাকবে ততবার আসব তবুও সর্বোচ্চ শাস্তি চাই, বললেন ইবির সেই ছাত্রী
তদন্ত কমিটির ডাকে তৃতীয় দিনের মতো ক্যাম্পাসে এসেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রলীগ নেত্রীর নির্যাতনের শিকার ভুক্তভোগী ছাত্রী। পাবনার গ্রামের বাড়ি থেকে বাবাকে সঙ্গে নিয়ে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আসেন ভুক্তভোগী। পরে দুইজন সহকারী প্রক্টরের তত্ত্বাবধানে তাকে দেশরত্ন শেখ হাসিনা হলে নিয়ে যাওয়া হয়। হল প্রভোস্ট অধ্যাপক শামসুল আলমের নির্দেশে তিনি ক্যাম্পাসে আসেন। ক্যাম্পাসে এসে গণমাধ্যমকর্মীদের ভুক্তভোগী বলেন, ‘আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থ। তদন্তের স্বার্থে আমি প্রভোস্ট স্যারের ডাকে ক্যাম্পাসে এসেছি। যতবার ডাকবে ততবার আসব, তবুও অন্যায়কারীদের সর্বোচ্চ শাস্তি চাই আমি। আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়।’ এ দিকে তদন্তের কাজে ক্যাম্পাসে এসেছেন হাইকোর্টের নির্দেশনায় গঠিত কমিটি। বুধবার দুপুর ১২টার দিকে তারা ক্যাম্পাসে প্রবেশ করেন। এ সময় প্রক্টরের কার্যালয়ে সোয়া একটা পর্যন্ত অবস্থান করেন। পরে ঘটনাস্থল দেশরত্ন শেখ হাসিনা হলে যান। তবে তদন্ত শেষ হওয়ার পূর্বে তারা সাংবাদিকদের সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি। ভুক্তভোগীর বাবা বলেন, ‘আমার মেয়ের সঙ্গে যা ঘটেছে, এর সর্বোচ্চ শাস্তি চাই আমি।’

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর