প্রকাশিতঃ মার্চ ১৫, ২০২৩

শরীয়তপুরে বজ্রপাতে ৩ জনের মৃত্যু


শরীয়তপুরে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
শরীয়তপুরের ভেদরগঞ্জ ও জাজিরা উপজেলায় বুধবার বজ্রপাতে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের নাজিমপুর গ্রামের রতন মুন্সীর ছেলে সৌদি প্রবাসী নাদিম মাহমুদ মুন্সী (২৩), একই উপজেলার মহিসার গ্রামের মোসলেম মালের স্ত্রী আনোয়ারা বেগম (৬০) এবং জাজিরা উপজেলার ওমরালী মাদবরকান্দি গ্রামের জাহাঙ্গীর মোল্যার ছেলে সিফাত মোল্যা (২২)। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, সকাল সাড়ে ১১টার দিকে আকাশে মেঘ দেখে মহিসার গ্রামের আনোয়ারা বেগম গরু আনতে মাঠে যান। এ সময় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাতে একটি গাভীসহ ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই সময়ে মাছের ঘেরে খাবার দিতে গিয়ে বজ্রপাতে মারা যান নাজিমপুর গ্রামের নাদিম মাহমুদ মুন্সী। কিছুদিন আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন তিনি। জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল ইসলাম সোহেল জানান, জাজিরার ওমরালী মাদবরকান্দি গ্রামের সিফাত মোল্যা ক্ষেতে রসুন আনতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

সর্বশেষ :

বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায়   বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন   জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক!   ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে   ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে   বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস   সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র   কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়!   ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়!