শ্রীনগরে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে “কিশোরদের বঙ্গবন্ধু” বই বিতরণ।


শ্রীনগরে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে “কিশোরদের বঙ্গবন্ধু” বই বিতরণ।
শ্রীনগরে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে “কিশোরদের বঙ্গবন্ধু” বই বিতরণ।“স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন শিশুদের চোখ সমৃদ্ধিও স্বপ্নে রঙিন” শ্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কিশোরদের বঙ্গবন্ধু বই বিতরণ করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা বালাশুর সরকারী শিশু পরিবারে এই কর্মসূচীর আয়োজন করে মুন্সীগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।মুন্সীগঞ্জ জেলা পুলিশ নারী কল্যান সমিতির সভাপতি আমিনা রহমান মুন্নীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন, বিপিএম, পিপিএম। অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. তোফায়েল হোসেন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এ সময় আরো বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুমন দে, শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু বকর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, উপজেলা সমাজ সেবা অফিসার মাহফুজা পারভীন চৌধুরী, রাঢ়িখাল ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক খান বারী, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর থানার ওসি মো. আমিনুল ইসলাম, ভাগ্যকুল ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ, বাঘড়া ইউপি চেয়ারম্যান আবু আল নাসের তানজিল, রাঢ়িখাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজওয়ান ঢালী, সাধারণ সম্পাদক মো. হানিফ বেপারী, শ্রীনগর থানার ওসি (তদন্ত) পুষ্পেন দেবনাথ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শাওন খানসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, গণ মাধ্যম কর্মী, সরকারি শিশু পরিবার সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশ সদস্য বৃন্দ। আলোচনা সভা শেষে সরকারি শিশু পরিবারের সদস্যদের মধ্যে কিশোরদের বঙ্গবন্ধু সম্পর্কিত বই বিতরণ করা হয়।

সর্বশেষ :

বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ   বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি   এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়   বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন   ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার   খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার   টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ   খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি   মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি