সিরিয়ায় প্রতিদিন মার্কিন ঘাঁটির ওপর দিয়ে উড়ছে রুশ যুদ্ধবিমান


সিরিয়ায় প্রতিদিন মার্কিন ঘাঁটির ওপর দিয়ে উড়ছে রুশ যুদ্ধবিমান
সিরিয়ায় মার্কিন বাহিনীর সামরিক ঘাঁটির ওপর দিয়ে চলতি মার্চ মাসে প্রায় প্রতিদিনই রুশ যুদ্ধবিমান উড়ছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। বুধবার দেশটির সামরিক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেউইচ এ দাবি করেন। খবর এনবিসি টেলিভিশন চ্যানেলের। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার যুদ্ধবিমানগুলো সীমান্তবর্তী আল-তানফ সামরিক ঘাঁটির ওপর দিয়ে চলতি মাসে ২৫ বারের বেশি উড়েছে। এর আগে ফেব্রুয়ারি কিংবা জানুয়ারি মাসে রাশিয়ার বিমান এভাবে মার্কিন সামরিক ঘাঁটির ওপর দিয়ে উড়তে দেখা যায়নি। মার্কিন সেনা কমান্ডার অ্যালেক্সাস বলেন, রাশিয়ার এই তৎপরতা ক্রমেই বেড়ে চলেছে। রুশ সেনারা প্রতিদিন আমাদের সামরিক ইউনিটের মাথার ওপর দিয়ে সরাসরি বিমান পরিচালনা করছে। এই পরিস্থিতি অস্বস্তিকর। মার্কিন সেনা কমান্ডার জানান, রাশিয়ার যেসব বিমান মার্কিন ঘাঁটির ওপর দিয়ে উড়ে যায়, তার মধ্যে এসইউ-৩৫ যুদ্ধবিমান রয়েছে। কিছু কিছু বিমান আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বহন করে, আবার কিছু কিছু বিমান আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সঙ্গে রাখে। জেনারেল গ্রিন কেউইচ বলেন, তিনি মনে করেন না যে, সিরিয়ায় রাশিয়ার যুদ্ধবিমান মার্কিন সেনাদের ওপর হামলা চালাবে তবে ভুল হিসাব-নিকাশের ঝুঁকি দিন দিন বেড়ে চলেছে। কৃষ্ণ সাগরে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার পর এই ঝুঁকি আরও বেশি বড় হয়ে দেখা দিয়েছে বলে মনে করেন মার্কিন ওই সেনা কমান্ডার। রাশিয়ার এ ধরনের আগ্রাসীভাবে বিমান পরিচালনার বিরুদ্ধে মার্কিন সেনা কমান্ড টেলিফোনের মাধ্যমে রুশ বাহিনীর কাছে প্রতিবাদ জানিয়েছে। তবে রাশিয়ার সামরিক বাহিনীর আচরণে তেমন কোনো পরিবর্তন আসেনি বলে উল্লেখ করেন জেনারেল গ্রিন কেউইচ। রুশ সামরিক বাহিনী বলছে, সিরিয়ার যেসব জায়গায় মার্কিন সেনারা ঘাঁটি গেড়ে রয়েছে সেসব জায়গায় মার্কিন সামরিক বাহিনীর সার্বভৌমত্বকে স্বীকার করে না রাশিয়া।

সর্বশেষ :

বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ   বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি   এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়   বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন   ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার   খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার   টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ   খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি   মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি