আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন


আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে  পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন
নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামের পুলিশের এক কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার(৬ এপ্রিল) সকালে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। তাঁর শ্বশুরবাড়ি আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, আহত কং/৯১৩(পিরোজপুর)বিপি-৯৮১৭১৯৯৫৫৩ বাগেরহাটে কর্মরত । তিনি রাতে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে আত্রাইয়ে শ্বশুরবাড়িতে আসছিলেন। সকালে ট্রেনটি আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছায়। ট্রেনটি পুরোপুরি থামার আগেই এমরান মিয়া লাফ দিয়ে নামার চেষ্টা করেন এবং চাকার নিচে তাঁর পা পড়ে। এতে তাঁর দুটি পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর স্থানীয় লোকজন এমরান মিয়াকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাঁর শ্বশুরবাড়ির লোকজনের মাধ্যমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়। তবে তাঁর গ্রামের বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।