ইসরায়েলকে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে বলেছে যুক্তরাষ্ট্র


ইসরায়েলকে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে বলেছে যুক্তরাষ্ট্র
ইরানের জ্বালানি অবকাঠামো, বিশেষ করে তেল স্থাপনায় হামলা বন্ধ করতে ইসরায়েলকে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। খবরে বলা হয়েছে, সোমবার ইসরায়েলের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের কাছে এই বার্তা পাঠানো হয়। ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান আইয়াল জামিরের কাছেও এ অনুরোধ জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করার প্রায় দশ দিন পর এই প্রথম ওয়াশিংটন ইসরায়েলকে হামলা কমানোর অনুরোধ করল। মার্কিন প্রশাসন এর পেছনে কয়েকটি কারণ উল্লেখ করেছে। প্রথমত, তেল ও জ্বালানি স্থাপনায় হামলা হলে সাধারণ ইরানি জনগণ ক্ষতিগ্রস্ত হতে পারে। দ্বিতীয়ত, যুদ্ধ শেষে ইরানের তেল খাতের সঙ্গে সম্ভাব্য সহযোগিতার পরিকল্পনাও রয়েছে যুক্তরাষ্ট্রের। তৃতীয়ত, এসব হামলা চলতে থাকলে উপসাগরীয় অঞ্চলের তেল স্থাপনায় ইরানের বড় ধরনের পাল্টা হামলার ঝুঁকি তৈরি হতে পারে।

সর্বশেষ :

বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি   বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই   চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর   নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ   আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ   ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী!   নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি   নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি জুলাই-আগস্টের ৭.৬২ মি.মি. বুলেটের সুত্র অনুসন্ধান: বরখাস্তকৃত লেঃ কর্নেল ও সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের সম্পৃক্ততা   জুলাই-আগস্টের ৭.৬২ মি.মি. বুলেটের সুত্র অনুসন্ধান: বরখাস্তকৃত লেঃ কর্নেল ও সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের সম্পৃক্ততা