ওয়েব ব্রাউজার আনছে ওপেনএআই, চ্যালেঞ্জের মুখে গুগল ক্রোম


ওয়েব ব্রাউজার আনছে ওপেনএআই, চ্যালেঞ্জের মুখে গুগল ক্রোম
বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত ওয়েব ব্রাউজার গুগল ক্রোমকে শিগগিরই চ্যালেঞ্জের মুখে ফেলতে যাচ্ছে ওপেনএআইয়ের ওয়েব ব্রাউজার। বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছে বিষয়টির সঙ্গে পরিচিত তিনটি সূত্র। এ ওয়েব ব্রাউজার এআইচালিত বলে জানা গেছে। চ্যাটজিপিটির নির্মাতা এ কোম্পানিটি আগামী কয়েক মাসের মধ্যেই তাদের ব্রাউজারটি উন্মোচন করতে চায়। গুগল ক্রোমের সঙ্গে টেক্কা দিতে এ ব্রাউজারটি আনার কথা প্রতিবেদনে লিখেছে রয়টার্স। পারপ্লেক্সিটির ‘কমেট’ এবং ‘ব্রাউজার কোম্পানি’র ‘ডিয়া’র মতই ওপেনএআইয়ের এ ব্রাউজারও কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় ওয়েব ব্রাউজিংকে নতুনভাবে বিবেচনা করতে সাহায্য করবে বলে প্রতিবেদনে লিখেছে টেকক্রাঞ্চ। ধারণা করা হচ্ছে, এ ব্রাউজার ব্যবহারকারীর কিছু ইন্টারঅ্যাকশনকে বাইরের ওয়েবসাইটে না নিয়ে সরাসরি চ্যাটজিপিটির ভেতরে রাখবে। রয়টার্স প্রতিবেদনে লিখেছে, ওপেনএআইয়ের এ ব্রাউজারে ‘অপারেটর’ নামে একটি ওয়েব-ব্রাউজিং এআই এজেন্ট যুক্ত থাকতে পারে, যা গুরুত্বপূর্ণ ফিচার হিসেবে কাজ করবে। ইনফরমেশনের তথ্যমতে, ওপেনএআই ২০২৪ সালেই গুগল ক্রোমের সঙ্গে প্রতিযোগিতা করতে একটি নিজস্ব ব্রাউজার তৈরির পরিকল্পনা করছিল। পারপ্লেক্সিটির মতই ওপেনএআইও ব্যবহারকারীদের ডেটায় সরাসরি প্রবেশাধিকার চায় এবং ব্যবহারকারীদের জন্য এমন অভিজ্ঞতা তৈরি করতে চায় যেখানে গুগলের নিয়ন্ত্রণের মধ্যে পরতে না হয়।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি