কঠিন সময়ের স্মৃতিচারণ করে যা বললেন বুবলী


কঠিন সময়ের স্মৃতিচারণ করে যা বললেন বুবলী
২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড জিউস মেডিকেল হাসপাতালে জন্মগ্রহণ করেন কিং শাকিব খান ও অভিনেত্রী শবনম বুবলী দম্পতির সন্তান শেহজাদ খান বীর। ব্যক্তিগত জীবনে নানা চড়াই-উতরাই এবং শাকিব খানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন থাকলেও বর্তমানে কাজ ও সন্তানকে নিয়েই ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী। এর মধ্যেই তার ক্যারিয়ারে এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা দাঁড়িয়েছে ২১টি, যার বেশিরভাগ সিনেমাই ব্যবসাসফল হয়েছে। দাম্পত্যজীবনে আলোচনা-সমালোচনা মাঝে পর্দায় সবসময় গ্ল্যামারাস ও হাসিখুশি দেখা গেছে অভিনেত্রীকে। কিন্তু অভিনয়ের গতি সমানতালে চালালেও বাস্তবজীবনের সংগ্রাম ও মাতৃত্বের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি ক্যামেরার সামনেই কান্নায় ভেঙে পড়েন। সম্প্রতি রুম্মান খানের পডকাস্ট অনুষ্ঠানে হাজির হয়ে শবনম বুবলী সেই সময় সন্তান শেহজাদ খান বীরের জন্মের কঠিন সময়ের পরিস্থিতির স্মরণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। করোনা মহামারির সময়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একাকীত্বের দিনগুলোর কথা স্মরণ করেন শবনম বুবলী। ২০২০ সালে যখন বিশ্বজুড়ে কোভিডের ভয়াবহতা, ঠিক সেই সময়েই মা হওয়ার অপেক্ষায় ছিলেন তিনি। সেই দিনগুলোর কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, \'সেটি ছিল আমার পুনর্জন্ম। আমি তখনো জানি না মায়ের জার্নিটা কেমন হয়। প্রেগন্যান্ট অবস্থায় আমেরিকায় ছিলাম, কোভিডের ওই ভয়াবহ পরিস্থিতির কথা আমরা কেউ জানতাম না।\' তিনি বলেন, পৃথিবীতে আমি আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসি। বাবা-মা দুজনকে আমরা সবাই ভালোবাসি। কিন্তু আমার মায়ের জন্য আমার ফিলিংসটা যেমন আলাদা, ঠিক তেমনই আমার সন্তানের জন্যও। কথাগুলো বলার সময় কণ্ঠ জড়িয়ে আসে শবনম বুবলীর। একপর্যায়ে তিনি চোখের পানি ধরে রাখতে পারেননি। নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু বাঁধ মানে না চোখের পানি। কান্নাজড়িত কণ্ঠে ছোটবেলার মায়ের শাসনের কথা উল্লেখ করে অভিনেত্রী বলেন, আম্মু সবসময় একটা কথাই বলতেন—মা হলে বুঝবি।

সর্বশেষ :

বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি   বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই   চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর   নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ   আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ   ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী!   নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি   নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি জুলাই-আগস্টের ৭.৬২ মি.মি. বুলেটের সুত্র অনুসন্ধান: বরখাস্তকৃত লেঃ কর্নেল ও সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের সম্পৃক্ততা   জুলাই-আগস্টের ৭.৬২ মি.মি. বুলেটের সুত্র অনুসন্ধান: বরখাস্তকৃত লেঃ কর্নেল ও সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের সম্পৃক্ততা