চিকিৎসক দম্পতিকে অস্ত্রের মুখে বেঁধে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট


চিকিৎসক দম্পতিকে অস্ত্রের মুখে বেঁধে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট
গাজীপুরের শ্রীপুরে এক চিকিৎসক দম্পতিকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দেড় লাখ টাকা এবং ১২ ভরি স্বর্ণালঙ্কারসহ মোট ১৫ লাখ টাকার মাল লুটে নিয়েছে একদল ডাকাত। শনিবার (২১ জুন) ভোর রাত ৩টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ী বাজারের (পশ্চিমে) চিকিৎসক মোর্শেদুল হক শরীফের বাড়িতে ওই ডাকাতির ঘটনা ঘটে। চিকিৎসক মোর্শেদুল হক শরীফ বলেন, রাতের খাবার শেষে আমরা ঘুমিয়ে পড়ি। আনুমানিক ৩টার দিকে ঘরে কারো ডাকে ঘুম ভাঙে আমার। এসময় দেখি ৭-৮ জনের একটি একদল দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বেঁধে ফেলে। তিনি বলেন, ডাকাতদল মই দিয়ে দোতলার বারান্দায় উঠে। বাড়ির বাইরেও কয়েকজন ছিল। তাদের প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র এবং মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। এসময় আমার স্ত্রী গাইনী চিকিৎসককেও অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে মুঠোফোন এবং আলমিরা ও ওয়ারড্রপের চাবি নিয়ে নেয়। পরে ডাকাতেরা ঘরের আসবাবপত্র তছনছ করে নগদ দেড় লাখ টাকা এবং ১০-১১ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুটে নেয়।\' তিনি আরও বলেন, \'ডাকাতেরা ওই বাড়ীতে প্রায় আধা ঘণ্টা অবস্থান করে ডাকাতি করে চলে যায়। যাওয়ার সময় তারা পুলিশ এবং গণমাধ্যমকর্মীদেরকে ঘটনাটি জানাতে নিষেধ করে হুমকি দিয়ে যায়।\' শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, জাতীয় জরুরী সেবা ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে রাতেই সেখানে পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। আমাদের অভিযান চলমান। ইতোমধ্যে অন্য এক ঘটনায় ৪ ডাকাত সদস্যকে আটক করা হয়েছে।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি