ছবিবিহীন জাতীয় পরিচয়পত্র প্রদানের দাবিতে শরীয়তপুরে মানববন্ধন


ছবিবিহীন জাতীয় পরিচয়পত্র প্রদানের দাবিতে শরীয়তপুরে মানববন্ধন
ছবিবিহীন জাতীয় পরিচয়পত্র প্রদানের দাবিতে মানববন্ধন করেছেন শরীয়তপুরের পর্দানশীন নারীরা। এ সময় তারা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ছবিবিহীন পরিচয়পত্র পাওয়ার দাবিতে বিভিন্ন ধর্মীয় যুক্তি তুলে ধরেন। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১২টায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘পদার্নশীন নারী সমাজ’ নামে একটি সংগঠন এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। এর আগে তারা শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আসেন। মানববন্ধনকারীরা জানান, শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে পর্দানশীন নারীরা বৈষম্যের শিকার। গত ১৬ বছর ধরে অসংখ্য পর্দানশীন নারীর নাগরিকত্ব আটকে রাখা হয়েছে। এতে পর্দানশীন নারীরা মৌলিক ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। ছবিবিহীন পরিচয়পত্র করতে না পারায় পর্দানশীন নারীরা বাবা ও স্বামীর উত্তরাধিকার হতে বঞ্চিত হচ্ছেন। এছাড়াও শিক্ষা একটি মৌলিক অধিকার হওয়া সত্ত্বেও মুখচ্ছবির অজুহাত দিয়ে পর্দানশীন নারীদের শিক্ষার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। পর্দানশীন বিধবা নারীরা তাদের সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করতে পারছেন না, বিধবা ভাতা পাচ্ছেন না। রাষ্ট্রীয় সকল সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন পর্দানশীন নারীরা। বর্তমান সরকারের কাছে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ছবিবিহীন পরিচয়পত্র প্রদানের দাবি জানাই। মানববন্ধনে আহমদ মারজিয়া নুসরাত নামে এক নারী বলেন, আমরা পর্দানশীন নারীরা আমাদের মেয়েদেরকে ছোটবেলা থেকে পর্দা করা শেখাই। কিন্তু ওই মেয়ে বড় হলে পরিচয়পত্র না থাকার কারণে বিয়ে দিতে পারছি না। আমরা বাবা ও স্বামীর উত্তরাধিকার থেকে বঞ্চিত হচ্ছি। বয়স অনুযায়ী ছবির পরিবর্তন হয়, কিন্তু ফিঙ্গারপ্রিন্টের কোনো পরিবর্তন হয় না। আল্লাহ এই নেয়ামত আমাদের জন্য রাখা সত্ত্বেও মুসলিম প্রধান দেশ বাংলাদেশে ছবিবিহীন পরিচয়পত্র পাওয়া যাবে না, এটা হতে পারে না। আমরা ছবিবিহীন পরিচয়পত্র চাই। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্বারকলিপি জমা দেওয়া হয়।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি