জুতার ভিতরে সাত কোটি টাকার স্বর্ণ আটক ৩


জুতার ভিতরে সাত কোটি টাকার স্বর্ণ আটক ৩
রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের পাংশা-চাঁদপুর সড়কে অভিযান চালিয়ে সাত কেজি তিনশ\' গ্রাম স্বর্ণসহ চোরাচালানের সাথে জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে পুলিশ। জব্দকৃত সোনার মূল্য প্রায় সাত কোটি টাকা বলে ধারনা করছে পুলিশ। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে তাদের আটক করা হয়েছে বলে দুপুরে এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। আটককৃতরা হলেন, পাংশা উপজেলার হাজরাপাড়া গ্রামের মো: শুকুর শেখের ছেলে মো: সাত্তার শেখ, পাংশা উপজেলার বনগ্রাম এলাকার আব্দুল খালেকের ছেলে মো: নাহিদুল ইসলাম ও কুষ্টিয়া জেলার খোকসা এলাকার আয়েন উদ্দিনের ছেলে ইউপি সদস্য মো: জহুরুল ইসলাম। সাংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো: সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো: ইফতেখায়রুজ্জামান, মো: রেজাউল করিম, পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাসুদুর রহমান, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে পাংশা মডেল থানা পুলিশ আসামি গ্রেপ্তার শেষে ফিরছিল। এ সময় পাংশা-চাদপুর সড়কে একটি মোটর সাইকেলকে গতিরোধ করলে গাড়ি থেকে নেমে সাত্তার দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে আটকের পর সে স্বীকার করে, তার কাছে থাকা স্বর্ণের তিনটি বার সে ফেলে দিয়েছে আর তার সাথে থাকা নাহিদুল ইসলামের জুতার মধ্যে আরও সাতটি স্বর্ণের বার রয়েছে। তাদের ফোন চেক করে যোগাযোগের সূত্র ধরে কুষ্টিয়া জেলার খোকসা এলাকার আয়েন উদ্দিনের ছেলে ইউপি সদস্য মো: জহুরুল ইসলামকে আটক করা হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছে এই স্বর্ণের চালানটি ঢাকা থেকে এই রুট ব্যাবহার করে পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার হচ্ছিলো। এ ব্যপারে অধিকতর তদন্ত করা হবে বলেও জানান পুলিশ সুপার।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি