বিজয়ী প্রার্থীর আনন্দ মিছিলে বোমা হামলা, আহত ৪


বিজয়ী প্রার্থীর আনন্দ মিছিলে বোমা হামলা, আহত ৪
মাদারীপুর-৩ আসনের বিজয়ী স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যপিকা তাহমিনা বেগমের কর্মী-সমর্থকদের আনন্দ মিছিলে বোমা হামলা করেছেন পরাজিত আওয়ামী লীগ প্রার্থীর কর্মীরা। এ হামলার ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর চারজন কর্মী-সমর্থক আহত হয়েছেন। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পরাজিত প্রার্থীর লোকজন এ ঘটনা অস্বীকার করেছেন। সোমবার সকালে উপজেলার আলীনগর এলাকার ফাসিয়াতলা হাটে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, বিজয়ী স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের কর্মী আলীনগর ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়। এ মিছিলটি মিলন সরদারের বাড়ি থেকে ফাসিয়াতলা হাটের দিকে যায়। এ সময় পরাজিত আওয়ামী লীগের প্রার্থী ড. আবদুস সোবহান গোলাপের কর্মী আলীনগর ইউপি পরিষদের বর্তমান চেয়ারম্যান সাহিদ পারভেজের লোকজন ওই মিছিলে কয়েকটি বোমা নিক্ষেপ করেন। এ বোমা হামলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক এমারাত সরদারসহ (৪৩) চারজন আহত হন। পরে তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে আহতদের মধ্যে এমারাত সরদারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষই মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং বোমাবাজির ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদার বলেন, আমাদের প্রার্থী তাহমিনা বিজয়ী হলে আমরা মিষ্টি বিতরণ করি এবং আনন্দ করি; কিন্তু সাহিদ পারভেজের লোকজন আমাদের মিছিলে বোমা মেরে আনন্দ মাটি করে দিয়েছে। বর্তমান ইউপি চেয়ারম্যান সাহিদ পারভেজ বলেন, আমার কোনো লোকজন মারামারিতে নেই। অন্য কেউ এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) বিরাজ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। পরিবেশ শান্ত আছে।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি