ভাঙ্গায় সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৪০


ভাঙ্গায় সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৪০
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরমপুর্টি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। রবিবার রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত চলা এই সংঘর্ষে কুদ্দুস মোল্লা (৬০) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন নারী-পুরুষসহ অন্তত ৪০ জন। সংঘর্ষে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। পুলিশ ও এলাকাবাসী জানান, মকরমপুর্টি গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দবির মাতুব্বর ও বজলু মুন্সির মধ্যে বিরোধ চলছিল। রবিবার রাত আটটার দিকে দবির মাতুব্বরের পক্ষের সোলেমান মাতুব্বর ও বজলু মুন্সির লোক শাহআলমের মধ্যে কথাকাটাকাটি থেকে শুরু হয় সংঘর্ষ। পরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, ইট, লাঠিসোঁটা, টেটা ও রান্দা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। টানা তিন ঘণ্টার সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এই সময় বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর ও মালামাল লুটপাট করা হয়। সংঘর্ষে নিহত হন কুদ্দুস মোল্লা (৬০)। আহত অন্তত ৪০ জন চিকিৎসাধীন। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ তাহসিন জুবায়ের বলেন, ‘সংঘর্ষে এ পর্যন্ত ৬–৭ জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। কুদ্দুস মোল্লা নামে একজন মারা গেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হবে।’ এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পুলিশ অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি