মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানি নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা


মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানি নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা
মধ্যপ্রাচ্যে অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-এর নৌ শাখা। তাদের ভাষ্য অনুযায়ী, ‘অপারেশন ট্রু প্রমিজ ফোর’-এর ৪৯তম ধাপের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। আইআরজিসি জানায়, তিনটি ভিন্ন ফরমেশনে ভাগ হয়ে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউনিটগুলো হামলা চালায়। বিশেষ করে আল-ধাহাফরা বিমান ঘাঁটির প্যাট্রিয়ট রাডার ব্যবস্থা, কন্ট্রোল টাওয়ার এবং বিমান প্রতিরক্ষা হ্যাঙ্গার লক্ষ্য করে বিস্ফোরক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করা হয়। এছাড়া শেখ ঈসা বিমান ঘাঁটির আগাম সতর্কতা রাডার, জ্বালানি ট্যাঙ্ক এবং কেন্দ্রীয় র‍্যাম্প এলাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতির দাবি করা হয়েছে। একই সঙ্গে আল-উদেইরি হেলিকপ্টার ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে জানায় আইআরজিসি। এতে সামরিক সরঞ্জাম সংরক্ষণাগার ও হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তাদের দাবি। আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় অভিযানের সাফল্যের কথা উল্লেখ করেন। তিনি বলেন, মার্কিন ঘাঁটির গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ধারাবাহিকভাবে আঘাত হানা হয়েছে এবং কয়েকটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এদিকে হামলার পাশাপাশি হরমুজ প্রণালীতে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথাও জানিয়েছে আইআরজিসি। তাদের দাবি, শত্রু রাষ্ট্র বা তাদের মিত্রদের কোনো তেলবাহী ট্যাঙ্কার বা বাণিজ্যিক জাহাজ এই পথ দিয়ে চলাচল করতে পারবে না। এমন কোনো চলাচলকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

সর্বশেষ :

বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি   বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই   চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর   নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ   আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ   ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী!   নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি   নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি জুলাই-আগস্টের ৭.৬২ মি.মি. বুলেটের সুত্র অনুসন্ধান: বরখাস্তকৃত লেঃ কর্নেল ও সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের সম্পৃক্ততা   জুলাই-আগস্টের ৭.৬২ মি.মি. বুলেটের সুত্র অনুসন্ধান: বরখাস্তকৃত লেঃ কর্নেল ও সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের সম্পৃক্ততা