মুন্সীগঞ্জের সিরাজদিখানে চালককে হত্যা করে অটো ছিনতাই।


মুন্সীগঞ্জের সিরাজদিখানে চালককে হত্যা করে অটো ছিনতাই।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে মো. আলাউদ্দিন (৩৫) নামের এক অটোরিকশাচালকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ১৬/১১/২৪ শনিবার  সকালে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকার ফুট ওভার ব্রিজের পশ্চিম পাশে তালুকদার পেট্রল পাম্পের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের পাশে একটি রক্তমাখা চাকু পড়ে ছিল।নিহত মো. আলাউদ্দিন উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের মৃত জুম্মন ব্যাপারীর ছেলে।পুলিশ জানিয়েছে, অটোরিকশাচালক আলাউদ্দিন গতকাল শুক্রবার এশার নামাজের পর বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। আজ সকাল সাড়ে ৭টার দিকে পথচারীরা তাঁর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।নিহত আলাউদ্দিনের বড় ভাই আব্দুল হালিম বলেন, ‘গতকাল শুক্রবার রাতে ব্যাটারিচালিত মিশুক নিয়ে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল। আজ ১৬/১১/২৪ শনিবার সকালে পুলিশের মাধ্যমে খবর পেয়ে থানায় এসে আমার ভাইয়ের লাশ দেখতে পাই। আমার ভাইয়ের কোনো শত্রু নাই। মনে হচ্ছে, ছিনতাইকারীরা আমার ভাইকে হত্যা করে অটোরিকশা নিয়ে গেছে। দ্রুত আমার ভাইয়ের হত্যার সঠিক বিচার চাই।’এ বিষয়ে জানতে চাইলে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি