রিজভীসহ কারাবন্দি ৩৬ নেতার বাসায় বিএনপির ইফতারসামগ্রী


রিজভীসহ কারাবন্দি ৩৬ নেতার বাসায় বিএনপির ইফতারসামগ্রী
কারাবন্দি ৩৬ নেতার বাসায় প্রথম রমজানে ইফতারসামগ্রী পাঠিয়েছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজ শুক্রবার এসব নেতাদের বাসায় ইফতার পৌঁছে দেওয়া হয়। এতে নানা রকমের ফলসহ ইফতারের বিভিন্ন আইটেম ছিল। কারাবন্দি নেতাদের মধ্যে আছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, সাবেক ছাত্রনেতা মিয়া নূর উদ্দীন অপু, যুবদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব, সাবেক সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর, আলী আকবর চুন্নু, যুবদলের বর্তমান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, সহ-সভাপতি ইউসুফ বিন জলিল, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহীন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক কমিশনার হারুন-অর-রশিদ হারুন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান চেয়ারম্যান, মহানগর বিএনপি নেতা মকবুল হোসেন টিপু, আরিফুর রহমান আরিফ, আব্দুল কাদের, লোকমান হোসেন ফকির, ইসমাঈল হোসেন, আবুল বাশার, হুমায়ুন কবির হোসেন, ফরহাদ রানা, সাবেক ছাত্রনেতা জয়নাল আবেদীন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি রফিক হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির, ছাত্রদলের সহ-সভাপতি কে এম সাখাওয়াত হোসাইন, যুগ্ম সম্পাদক মাকসুদুর রহমান সুমিত, ঢাকা মহানগর ছাত্রদলের শেখ খালিদ হাসান জ্যাকিসহ ৩৬ নেতা। এসব নেতারা অনেক দিন ধরে কারাগারে রয়েছেন। তাদের বাসায় ভ্যানে করে ইফতার সামগ্রী পৌঁছানো হয়। বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কারাবন্দি সিনিয়র নেতাদের বাসায় তাদের পরিবারের জন্য ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি