শিমুলিয়া ঘাটে চাঁদাবাজি বিএনপির দুই নেতাকে বহিষ্কার।


শিমুলিয়া ঘাটে চাঁদাবাজি বিএনপির দুই নেতাকে বহিষ্কার।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট, মাছঘাট ও ট্রলার ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে চাঁদাবাজির অভিযোগে কুমারভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি কাউসার তালকদার ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জনিকে দল  থেকে বহিস্কার করা হয়েছে।গত রবিবার (১ সেপ্টেম্বর ) সন্ধ্যায় দলটির জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. কামরুজ্জামান রতন স্বাক্ষরিত দলীয় প্যাডে লিখিতভাবে এ আদেশ দেন। চিঠিতে বলা হয়, কাউসার তালুকদার ও  আনোয়ার হোসেন জনিকে গত ২৯ আগস্ট তারিখে দলীয় শঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র মোতাবেক দলীয় আদর্শ পরিপন্থী কাজ করার জন্য কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। কারণ দর্শানোর লিখিত জবাব সন্তোষজনক না হওয়ায় দল কাউসার তালুকদারকে সাময়িকভাবে সভাপতি পদ ও জেলা  বিএনপি সদস্য পদ থেকে এবং আনোয়ার হোসেন জনিকে কুমারভোগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সঙ্গে স্থায়ীভাবে তাদের বিরুদ্ধে আইনানগ ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় বিএনপিকে অবহিত করে  চড়ান্ত ব্যবস্থা গ্রহণে সুপারিশ করা হয়েছে।শিমুলিয়া ঘাট নিয়ন্ত্রণ নেওয়া বিএনপির ইজারাদার সুত্রে জানা যায়, চলতি অর্থবছরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-  পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কাছ থেকে লৌহজং উপজেলা কৃষকৃ লীগের সাধারণ সম্পাদক সুলতান মোল্লা প্রায় ১ কোটি ৪২ লাখ টাকায় ঘাটের  ইজারা নেন। পাশাপাশি ৮ লাখ টাকায় দুটি ট্রলার ঘাট ও ১০ লাখ টাকায় মাছ  ঘাটেরও ইজারা নেন তিনি। ইজারাদার ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি নেতা কাউসার তালুকদার এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জনির নেতৃত্বে ইউনিয়ন  বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের একটি দল ঘাটের সব ব্যবসা দখলে নেন। তারা ১৬ আগস্ট ঘাটের পার্কিং, ট্রলার ঘাট, দোকান, রেস্তোরা থেকে চাঁদা  তলতে শুরু করে। পরদিন ঘাটের দায়িত্বে থাকা উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি শেখ মেহেদি হাসানকে মারধর করে ঘাট থেকে বের করে দেন।পরে কাউসার তালুকদার ও আনোয়ার হোসেন জনির সঙ্গে সমঝোতায় আসতে বাধ্য  হন ইজারাদার সুলতান। গত ২০ আগস্ট থেকে কাউসার তালুকদার ও  আনোয়ার হোসেনরা ঘাট থেকে প্রতিদিন প্রায় লক্ষাধিক টাকার চাদা তুলে নিজেদের কাছে রাখছেন।শিমুলিয়া ঘাটের দখল নিয়ে কাউসার তালুকদার ও আনোয়ার হোসেন জনির চাঁদাবাজির ঘটনায় কয়েকটি জাতীয় ও স্থানীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় দু’জনের পদত্যাগের দাবিতে গত শুকবার বিকালে চন্দ্রেরবাড়ি বাজারে বিক্ষোভ মিছিল  ও সমাবেশ করে কমারভোগ  ইউনিয়ন বিএনপির একাংশের নেতাকর্মী।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি