ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৪৬ নওগাঁ-১ আসনে প্রার্থীদের ভোটাধিকার প্রয়োগ।


ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৪৬ নওগাঁ-১ আসনে প্রার্থীদের ভোটাধিকার প্রয়োগ।
নওগাঁর নিয়ামতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী ডাঃ ছালেক চৌধুরী সকাল সকাল নিজ নিজ ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী/২৬) সকাল ৭ টা ৪৫ মিনিটে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান নিজ কেন্দ্র রাউতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট শেষে গণমাধ্যম কর্মীদের বলেন, সকাল থেকেই ভোটাররা উৎসাহ উদ্দীপনা নিয়েই ভোটকেন্দ্রে আসছেন। পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। ভোটের ফলাফল নিয়ে তিনি বলেন, ফলাফল যাই হোক তিনি মেনে নিবেন। অপরদিকে ডাঃ ছালেক চৌধুরী নিজ ভোট কেন্দ্র নিয়ামতপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮ টা ৩০ মিনিটে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটাধিকার প্রয়োগ করে তিনি বলেন, আমি জয়ের ব্যাপারে আশাবাদী। ফলাফল যাই হোক মেনে নিব। অপরদিকে সাপাহারে নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুল আলম। উল্লেখ্য, সকাল ৭ টা ৩০ মিনিটে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪ টা ৩০ পর্যন্ত।