নওগাঁ -৬ জামানত হারালেন ৩ প্রার্থী
নাসির উদ্দিন, উপজেলা সংবাদদাতা, আত্রাই, নওগাঁ
শান্তিপুর্ণ ভাবে শেষ হয়েছে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট।
বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৭টায় শুরুহয়ে ভোট গ্রহন চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী
নওগাঁ ৬ আসন থেকে জামায়েত ইসলাম খবিরুল ইসলাম প্রার্থী হিসেবে দাঁড়ি পাল্লা প্রতীকে সর্বমোট ১১৫ টি কেন্দ্রে সর্বমোট ভোট পেয়েছেন ৯৭৬২৯ ,ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেন শেখ মোঃ রেজাউল ইসলাম , রিটার্নিং কর্মকর্তা র ঘোষিত ফলাফল অনুযায়ী এ আসন থেকে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ মোঃ রেজাউল ইসলাম। তিনি পেয়েছেন ১০৮৮৬৬ ভোট,
বে সরকারি ভাবে প্রাপ্ত ফলাফলে মটর সাইকেল প্রতীক স্ব তন্ত্র প্রার্থী আলমগীর কবির পেয়েছেন ১৯৬৩৮ ভোট, হাতি প্রতীক রতন মোল্লা পেয়েছেন ৫৫৫ ভোট, হাতপাখা ১৮৩৩।
নির্বাচন কমিশনের (ইসি)পরিপত্রে বলা আছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে।প্রয়োজনীয় ভোট না পাওয়ার ফলে বাজেয়াপ্ত হবে তাদের জামানত।নওগাঁ-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৪১৬ জন, আত্রাই উপজেলায় ৬০টি ভোট কেন্দ্রে ভোট সংগ্রহ হয়েছে শতকরা ৬৮. ১২ ভাগ এবং রানীনগর উপজেলায় ৫৫টি ভোট কেন্দ্রে ভোট সংগ্রহ হয়েছে শতকরা ৬৬, ৪৩ ভাগ।
