চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই


চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই
দেশের জ্বালানি বিপণন ব্যবস্থায় শৃঙ্খলা আনার লক্ষ্য নিয়ে চালু করা ‘ফুয়েল পাস’ অ্যাপ শুরুতেই নানা সমস্যার মুখে পড়েছে। ব্যবহারকারীরা অভিযোগ করছেন, সার্ভার জটিলতা ও লগইন সংক্রান্ত সমস্যার কারণে অ্যাপটি কার্যকরভাবে ব্যবহার করা যাচ্ছে না। সোমবার রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে আগের মতোই মোটরসাইকেল ও গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে। অনেক পাম্পে জ্বালানি না পাওয়ার অভিযোগও রয়েছে। যেখানে তেল মিলছে, সেখানেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে ভোক্তাদের। ভুক্তভোগীরা জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ডিপো থেকে তেলের সরবরাহ এলেও লাইনের পরিস্থিতির তেমন পরিবর্তন হচ্ছে না। অনেক বাইকারের ভাষায়, ‘ফুয়েল পাস’ অ্যাপ এখন স্বস্তির বদলে নতুন এক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় সাধারণ গ্রাহকরা অ্যাপটির কারিগরি উন্নয়ন ও ব্যবস্থাপনায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। উল্লেখ্য, রোববার থেকে রাজধানীর সাতটি ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে মোটরসাইকেল চালকদের জন্য ‘ফুয়েল পাস’ অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

সর্বশেষ :

বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি   বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই   চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর   নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ   আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ   ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী!   নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি   নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি জুলাই-আগস্টের ৭.৬২ মি.মি. বুলেটের সুত্র অনুসন্ধান: বরখাস্তকৃত লেঃ কর্নেল ও সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের সম্পৃক্ততা   জুলাই-আগস্টের ৭.৬২ মি.মি. বুলেটের সুত্র অনুসন্ধান: বরখাস্তকৃত লেঃ কর্নেল ও সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের সম্পৃক্ততা