প্রবাসীদের মাতাতে মালয়েশিয়া যাচ্ছেন প্রীতম-জেফার-পূজা-তমা


প্রবাসীদের মাতাতে মালয়েশিয়া যাচ্ছেন প্রীতম-জেফার-পূজা-তমা
ঈদ পুনর্মিলনী উপলক্ষে প্রবাসীদের আনন্দে মাতাতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে আয়োজন করা হয়েছে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ‘সোনালী সন্ধ্যা’। আগামী ২৪ মে মিনারা পিজিআরএম টাওয়ার-২ এ বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ বিশেষ আয়োজন। ‘এমএস গোল্ড প্রেজেন্টস সোনালী সন্ধ্যা, পাওয়ারড বাই সোনালী জুয়েলস’ শীর্ষক এই কনসার্টে এক মঞ্চে দেখা যাবে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও তারকাদের। আয়োজক প্রতিষ্ঠান এনএস ইউনিক গ্লোবাল এসডিএন বিএইচডি জানায়, অনুষ্ঠানে গান পরিবেশন করবেন প্রীতম হাসান, জেফার ও প্রতীক হাসান। পাশাপাশি নৃত্য পরিবেশনায় অংশ নেবেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি ও তমা মির্জা। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করবেন রাফসান ও তাবাসসুম প্রিয়াঙ্কা। এছাড়া ডিজে আভিলার লাইভ পারফরম্যান্স পুরো আয়োজনকে আধুনিক ফেস্টিভ্যালের আবহ দেবে বলে জানিয়েছেন আয়োজকরা। আয়োজক কমিটির সদস্যরা গত সোমবার (১৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে জানান, ‘সোনালী সন্ধ্যা’ শুধু একটি কনসার্ট নয়, বরং এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি মিলনমেলা। এখানে ঈদ পুনর্মিলনীর আনন্দ ভাগাভাগির পাশাপাশি দেশীয় সংস্কৃতির সঙ্গে সংযুক্ত থাকার সুযোগ তৈরি হবে। অনুষ্ঠানের টিকিট রাখা হয়েছে ছয়টি ক্যাটাগরিতে, যার মূল্য ৯৯ থেকে ৩৪৯ রিঙ্গিত পর্যন্ত। ভিআইপি, প্ল্যাটিনাম, গোল্ড ও সিলভারসহ প্রতিটি টিকিট আসনভিত্তিক। টিকিট পাওয়া যাবে অনলাইন প্ল্যাটফর্ম ‘Tiket2U’, নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বর এবং কুয়ালালামপুরের হ্যাংতুয়া, বুকিত বিনতাং, মাসজিদ ইন্ডিয়া, কোটারায়া ও পুদু এলাকার নির্ধারিত স্থান থেকে।

সর্বশেষ :

প্রথম ম্যাচে ব্যর্থ রোনালদো, কঙ্গোর ঐতিহাসিক বিশ্বকাপ পয়েন্ট   প্রথম ম্যাচে ব্যর্থ রোনালদো, কঙ্গোর ঐতিহাসিক বিশ্বকাপ পয়েন্ট নেত্রকোনায় শিক্ষকের পৈশাচিকতা: ১২ বছরের ছাত্রকে মাসের পর মাস বলৎকার, মাদ্রাসার মোহতামিম পলাতক   নেত্রকোনায় শিক্ষকের পৈশাচিকতা: ১২ বছরের ছাত্রকে মাসের পর মাস বলৎকার, মাদ্রাসার মোহতামিম পলাতক ক্লোজার রেকর্ড স্পর্শ করে ব্রাজিলের রোনালদোকে স্মরণ করলেন মেসি   ক্লোজার রেকর্ড স্পর্শ করে ব্রাজিলের রোনালদোকে স্মরণ করলেন মেসি ব্যবসায়ী থেকে চাঁদার টাকা আনতে যাওয়া বিএনপির ২ নেতাকে গণপিটুনি, মুচলেকায় মুক্তি   ব্যবসায়ী থেকে চাঁদার টাকা আনতে যাওয়া বিএনপির ২ নেতাকে গণপিটুনি, মুচলেকায় মুক্তি প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে সহজেই হারালো অস্ট্রেলিয়া   প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে সহজেই হারালো অস্ট্রেলিয়া রেকর্ড গড়া বিশ্বকাপ হ্যাট্রিকের পর এটিকে ‘একটি সুন্দর মুহূর্ত’ বললেন মেসি   রেকর্ড গড়া বিশ্বকাপ হ্যাট্রিকের পর এটিকে ‘একটি সুন্দর মুহূর্ত’ বললেন মেসি চাঁদপুর নৌ থানার নবাগত অফিসার ইনচার্জ   আজমগীর হোসাইন এর যোগদান   চাঁদপুর নৌ থানার নবাগত অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন এর যোগদান ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত   ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত