টঙ্গীবাড়িতে মাদক ব্যবসায়ীর ভিডিও ভাইরালের মা ছেলের  উপর হামলা।


টঙ্গীবাড়িতে মাদক ব্যবসায়ীর ভিডিও ভাইরালের মা ছেলের  উপর হামলা।
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আবদুলাপুর গ্রামে মাদক সেবির হামলায় মা ছেলে আহত হয়েছে। এলাকাবাসী তাদের উদ্ধার করে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা দিয়েছেন।তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  শুক্রবার (১৭ মার্চ) সকাল ৯ টার দিকে মাদকসেবী সাগর পিটিয়ে আহত করে তার প্রতিবেশী আরিফ হোসেন ও তার মা জিয়াসমিন বেগমকে।  এ ঘটনায় টঙ্গীবাড়ি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।ভুক্তভোগী আরিফ হোসেন জানান, সাগর আমাদের প্রতিবেশী। প্রায় দিনে তার বাড়িতে মাদকের আড্ডা বসে‌। বিভিন্ন উঠতি বয়সের লোকজন ওই আড্ডায় যোগ দেয়। সে আমাদের এলাকার পরিবেশ নষ্ট করছে। আমরা বাধা দেওয়াতে সে দীর্ঘদিন যাবত আমাদের সাথে শত্রুতা করে আসছে। শনিবারে সেই শত্রুতার জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমি ও আমার মা জিয়াসমিন বেগমকে পিটিয়ে গুরুতর জখম করে সে। ঘাতক সাগর আব্দুলাপুর চৌরাস্তার খন্ধকার বাড়ির মৃত গোলাম হোসেন এর ছেলে। প্রায় দেড় মাস আগে তার গাঁজা সেবনের একটি ভিডিও ভাইরাল হয়েছে ‌।তাতে দেখা যায় সাগর ওই এলাকার লোকজনদের নিয়ে গাজা সেবন করছে।এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানা পুলিশের উপ পরিদর্শক এস আই আল মামুন বলেন ,কারেন্ট বিল নিয়ে দু- গ্রুপের মধ্যে মারামারি হয়েছে । এর মধ্যে আরিফ বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি