প্রকাশিতঃ মার্চ ৩, ২০২৩

ইউক্রেনের সৈন্য রাশিয়ায় ঢুকে গুলি চালিয়েছে, দাবি মস্কোর


ইউক্রেনের সৈন্য রাশিয়ায় ঢুকে গুলি চালিয়েছে, দাবি মস্কোর
ইউক্রেনের সৈন্য রাশিয়ায় ঢুকে বেসামরিক মানুষের ওপর গুলি চালিয়েছে বলে দাবি করেছে মস্কো। তবে কিয়েভ এ অভিযোগ অস্বীকার করে বলেছে এটা ‘ইচ্ছাকৃত উসকানি’। রাশিয়ার ভাষ্য, ইউক্রেন সীমান্ত ঘেঁষে তাদের এলাকায় ইউক্রেনীয় সেনারা নিয়মিত গোলা ছোড়ে। রাশিয়ার আরেকটি সীমান্তবর্তী অঞ্চলের গভর্নর রোমান স্তারোভয়েত বলেন, ইউক্রেনের ছোড়া গোলায় তেতকিনো গ্রামে একজন নিহত ও একজন আহত হয়েছেন। এ ছাড়া তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ও পুরো গ্রাম বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। মস্কোর এফএসবি সিকিউরিটি সার্ভিস জানায়, ইউক্রেন সীমান্তঘেঁষা রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলের ক্লিমোভস্কি জেলায় এ হামলার ঘটনা ঘটে। সেখানে ‘প্রচুর বিস্ফোরক’ দেখা গেছে। রাশিয়ার এমন দাবির কিছু সময় পরই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, হামলাকারীরা ‘নব্য নাৎসি ও সন্ত্রাসী’। যারা আজ আরও একটি সন্ত্রাসী হামলা চালাল। সীমান্তে অনুপ্রবেশ করে সাধারণ মানুষের ওপর গুলি ছুড়ল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনের ফাঁকে প্রথম মুখোমুখি বৈঠক করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। সেখানে ব্লিঙ্কেন রাশিয়াকে ইউক্রেনে হামলা বন্ধ করার আহ্বান জানান। এর মধ্যেই রাশিয়ার পক্ষ থেকে হামলার এ অভিযোগ করা হয়।

সর্বশেষ :

লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক   লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার   ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি   হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে   যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি   উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি   পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি   ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার   বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার