অর্থ সংকটে পাকিস্তান, বিপরীত চিত্র লিথিয়ামসমৃদ্ধ জম্মু-কাশ্মিরে


অর্থ সংকটে পাকিস্তান, বিপরীত চিত্র লিথিয়ামসমৃদ্ধ জম্মু-কাশ্মিরে
পাকিস্তানের সীমান্তঘেঁষা ভারতশাসিত জম্মু-কাশ্মিরে সম্প্রতি লিথিয়ামের সন্ধান মিলেছে। এর মাধ্যমে বিশ্ব মানচিত্রে জায়গা করে নিয়েছে অঞ্চলটি। খবর ইন্ডিয়া ব্লুমসের। জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া জানিয়েছে, মোট ৫৯ লাখ টন লিথিয়ামের উৎস ওই খনি। বর্তমানে ১ টন লিথিয়ামের বাজারমূল্য ৫৭.৩৬ লাখ রুপি। সুতরাং ৫৯ লাখ টন লিথিয়ামের বাজারদর হবে ৩ লাখ ৩৮ হাজার ৪০ কোটি রুপি। ব্যাটারি তৈরিতে ব্যবহৃত হয় মূল্যবান এই \'সাদা সোনা\'। এছাড়া বৈদ্যুতিক গাড়ি, স্মার্টফোন কিংবা ল্যাপটপে যে ধরনের রিচার্জেবল ব্যাটারি ব্যবহৃত হয়, তার অন্যতম প্রধান উপাদান হলো লিথিয়াম। শুধু তাই নয়, বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রেও লিথিয়ামের ভূমিকা উল্লেখযোগ্য। দূষণ রুখতে বৈদ্যুতিক গাড়ি তৈরিতে জোর দিচ্ছে ভারত সরকার। লিথিয়াম ঘিরে আশায় বুক বেঁধেছেন জম্মু ও কাশ্মীরবাসী। ‘সাদা সোনা’র হাত ধরে বদলে যেতে পারে ভূস্বর্গের অর্থনীতি। ২০১৮ থেকে ২০২১ সালে অস্ট্রেলিয়া, চীন ও আর্জেন্টিনা থেকে ২৭ হাজার কোটি রুপির বেশি মূল্যের লিথিয়াম আমদানি করেছে ভারত। প্রসঙ্গত, জম্মু ও কাশ্মিরের রেয়াসি জেলায় লিথিয়ামের ভাণ্ডারের হদিস পেয়েছেন ভারতের ভূতাত্ত্বিকরা। বিশ্ব মানচিত্রে মোট ৯৮ মিলিয়ন টন লিথিয়ামের ভাণ্ডার রয়েছে। সেই নিরিখে ভারতে প্রাপ্ত লিথিয়ামের পরিমাণ পাঁচ শতাংশের কিছু বেশি। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে লিথিয়াম রয়েছে বলিভিয়ায়। তালিকায় এরপরই রয়েছে আর্জেন্টিনা। সবচেয়ে বেশি লিথিয়ামের ভাণ্ডারের তালিকায় ৩ নম্বরে রয়েছে আমেরিকা। তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে চীন। জম্মু-কাশ্মিরের খনির সন্ধান পাওয়ার পরই সপ্তম স্থানে জায়গা করে নিল ভারত।

সর্বশেষ :

বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি   বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই   চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর   নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ   আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ   ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী!   নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি   নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি জুলাই-আগস্টের ৭.৬২ মি.মি. বুলেটের সুত্র অনুসন্ধান: বরখাস্তকৃত লেঃ কর্নেল ও সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের সম্পৃক্ততা   জুলাই-আগস্টের ৭.৬২ মি.মি. বুলেটের সুত্র অনুসন্ধান: বরখাস্তকৃত লেঃ কর্নেল ও সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের সম্পৃক্ততা