প্রকাশিতঃ সেপ্টেম্বর ৩০, ২০২৬

রাফিনহা ও ভিনিসিউসের গোল: অস্ট্রেলিয়াকে ৪-২ ব্যবধানে হারাল ব্রাজিল


রাফিনহা ও ভিনিসিউসের গোল: অস্ট্রেলিয়াকে ৪-২ ব্যবধানে হারাল ব্রাজিল
মঙ্গলবার ব্রিসবেনে ৫০ হাজারের বেশি দর্শকের উপস্থিতিতে এক রোমাঞ্চকর প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার লড়াকু চ্যালেঞ্জ টপকে ৪-২ ব্যবধানের জয় পেয়েছে ব্রাজিল। প্রথমার্ধে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত দারুণভাবে ম্যাচে ফিরে আসে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দ্বিতীয় অর্ধের শেষ দিকে দুই গোল করে সকারুদের জয়রথ থামিয়ে দেয় দক্ষিণ আমেরিকান জায়ান্টরা। উল্লেখ্য, ব্রাজিলের দীর্ঘ ফুটবল ইতিহাসে দলটিকে মাত্র একবারই হারাতে পেরেছে অস্ট্রেলিয়া। এর আগে গত শুক্রবার টাউনসভিলে সিরিজের প্রথম ম্যাচে একেবারে শেষ মুহূর্তের গোলে কোনোমতে সমতা ফিরিয়েছিল ব্রাজিল। তবে এই দ্বিতীয় ম্যাচে তাদের পারফরম্যান্সে স্পষ্ট উন্নতির ছাপ দেখা গেছে। ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই ব্রাজিলকে এগিয়ে নেন ফুলব্যাক ভ্যান্ডারসন। ডি-বক্সের মাথা থেকে তাঁর জোরালো ভলি অস্ট্রেলীয় গোলরক্ষক প্যাট্রিক বিচকে পরাস্ত করে জালে জড়ায়। এর কয়েক সেকেন্ড পরেই ব্যবধান ২-০ করার সুবর্ণ সুযোগ পেয়েছিল তারা। গোল হজমের পর খেলা শুরু হতেই বল ছিনিয়ে নিয়ে আক্রমণ সাজায় ব্রাজিলিয়ানরা, কিন্তু পর পর দুটি চমৎকার সেভ করে সে যাত্রা দলকে রক্ষা করেন বিচ। শুরুর এই বিধ্বংসী চাপ সামলে ধীরে ধীরে খেলায় ফেরে অস্ট্রেলিয়া এবং ব্রাজিলের রক্ষণভাগে চাপ সৃষ্টি করতে থাকে। ২৮তম মিনিটে তারা এর ফলও পেয়ে যায়। কনর মেটকাফের কর্নার কিক এক ব্রাজিলিয়ান ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করলে আলতো ছোঁয়ায় বল জালে পাঠান আলেসান্দ্রো চিরকাতি। এর পাঁচ মিনিট পর মেটকাফের দারুণ এক গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিক অস্ট্রেলিয়া। ডি-বক্সের বাইরে ফাঁকায় বল পেয়ে জোরালো শটে ওপরের ডান কোণ দিয়ে বল জালে জড়ান তিনি। তবে এই শ্বাসরুদ্ধকর প্রথমার্ধেই সমতায় ফেরে ব্রাজিল। অজি অধিনায়ক হ্যারি সুটার ডি-বক্সের ভেতর দানিলোকে ফাউল করলে পেনাল্টি পায় সফরকারীরা। সফল স্পট-কিক থেকে ব্রাজিলকে সমতায় ফেরান অধিনায়ক রাফিনহা। প্রীতি ম্যাচ হলেও দ্বিতীয় অর্ধে খেলার উত্তাপ ছড়ায় মাঠে। সুটারকে এন্ড্রিকের এক এলোমেলো ট্যাকলকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। তপ্ত পরিস্থিতি সামলে নিয়ে খেলায় মনোযোগ বাড়ায় ব্রাজিল। ম্যাচ শেষের ২০ মিনিট আগে আবার এগিয়ে যায় তারা। ডি-বক্সের ভেতর এন্ড্রিকের কাটব্যাক থেকে বা পায়ের নিখুঁত শটে গোল করেন ব্রুনো গিমারেস। ম্যাচের শেষ দিকে জয় নিশ্চিত করে ব্রাজিল। নেস্টোরি ইরানকুন্ডা ডি-বক্সের ভেতরে ভিনিসিউস জুনিয়রকে ফাউল করলে আবার পেনাল্টি পায় সফরকারীরা। রিয়াল মাদ্রিদ তারকা নিজেই স্পট-কিক থেকে গোল করে দলের ৪-২ ব্যবধানের জয় সুনিশ্চিত করেন।

সর্বশেষ :

তৃতীয় দফায় বাড়ল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা   তৃতীয় দফায় বাড়ল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর ‘স্লিপার সেল’ খুঁজতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সকাল থেকে এনআইএ-র অভিযান   বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর ‘স্লিপার সেল’ খুঁজতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সকাল থেকে এনআইএ-র অভিযান গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি সংকট ও খাদ্য নিরাপত্তাহীনতাঃ “থলে ভরা টাকা খরচ করেও থালা ভরে না”   গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি সংকট ও খাদ্য নিরাপত্তাহীনতাঃ “থলে ভরা টাকা খরচ করেও থালা ভরে না” আন্তর্জাতিক সন্ত্রাস পর্যবেক্ষণে আবারও আলোচনায় বাংলাদেশ-সংশ্লিষ্ট জঙ্গি যোগসূত্র   আন্তর্জাতিক সন্ত্রাস পর্যবেক্ষণে আবারও আলোচনায় বাংলাদেশ-সংশ্লিষ্ট জঙ্গি যোগসূত্র রাজনৈতিক বিরোধের জেরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে বন্ধুরা   রাজনৈতিক বিরোধের জেরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে বন্ধুরা রাফিনহা ও ভিনিসিউসের গোল: অস্ট্রেলিয়াকে ৪-২ ব্যবধানে হারাল ব্রাজিল   রাফিনহা ও ভিনিসিউসের গোল: অস্ট্রেলিয়াকে ৪-২ ব্যবধানে হারাল ব্রাজিল মাত্র ১১ বছরেই কনিষ্ঠতম নারী গ্র্যান্ডমাস্টার বোধনা   মাত্র ১১ বছরেই কনিষ্ঠতম নারী গ্র্যান্ডমাস্টার বোধনা “অসমাপ্ত আত্মজীবনী” বিক্রিতে বাধার প্রতিবাদে মুক্তিযুদ্ধের প্রায় ৩০০ বইয়ের পিডিএফ উন্মুক্ত করলো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা   “অসমাপ্ত আত্মজীবনী” বিক্রিতে বাধার প্রতিবাদে মুক্তিযুদ্ধের প্রায় ৩০০ বইয়ের পিডিএফ উন্মুক্ত করলো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা