আজও রাজপথে সতর্ক থাকবে আ.লীগ


আজও রাজপথে সতর্ক থাকবে আ.লীগ
বিএনপির পদযাত্রা কর্মসূচির দিনে আজ রাজপথে সতর্ক থাকবে আওয়ামী লীগ। রাজধানীজুড়ে ক্ষমতাসীন দল ও তাদের সহযোগী সংগঠন শান্তি ও প্রতিবাদ সমাবেশসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে। সকাল থেকেই রাজধানীর থানা-ওয়ার্ডে সতর্ক পাহারার থাকবে নেতাকর্মীরা। তবে মাঠে থাকলেও বিএনপির কর্মসূচিতে সরাসরি কোনো ধরনের বাধা দিতে চায় না আওয়ামী লীগ। দলটির নেতারা বলছেন, তাদের এসব কর্মসূচি পালটাপালটি নয়। তাদের দাবি-কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যেই তারা সতর্ক পাহারায় থাকবেন। ‘দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য-সহিংসতা ও আগুন-সন্ত্রাসের প্রতিবাদে’ আজ শান্তি সমাবেশ করবে মহানগর উত্তর আওয়ামী লীগ। বিকাল ৩টায় মোহাম্মদপুর কাদেরাবাগের হাজী মকবুল হোসেন কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সংগঠনের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ জানান, প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিট শাখাকে সতর্ক থাকতে বলা হয়েছে। পদযাত্রার সময় যেন বিএনপি কোনও নাশকতা করতে না পারে, সেজন্য পাহারায় থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। যুবলীগও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার বিকাল ৩টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ এবং বিকাল ৪টায়, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের উদ্যোগে ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর