আরাভ খানকে ফিরিয়ে আনতে সব ধরনের চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ কর্মকর্তা হত্যা মামলার পলাতক আসামি আরাভ খান ওরফে রবিউল ইসলামকে দেশে ফেরাতে সব ধরনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে তাকে (আরাভ খান) ধরতে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে। আমরা অনেক কিছু শুনেছি-জেনেছি। তিনি বলেন, যেসব তথ্য আমাদের কাছে এসেছে সেগুলো যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। আরাভ খানকে দেশে ফিরিয়ে আনতে সব রকম চেষ্টা করা হচ্ছে।
পুলিশ কর্মকর্তা হত্যা মামলার পলাতক আসামি আরাভ খান ওরফে রবিউল ইসলামকে দেশে ফেরাতে সব ধরনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে তাকে (আরাভ খান) ধরতে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে। আমরা অনেক কিছু শুনেছি-জেনেছি।
তিনি বলেন, যেসব তথ্য আমাদের কাছে এসেছে সেগুলো যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। আরাভ খানকে দেশে ফিরিয়ে আনতে সব রকম চেষ্টা করা হচ্ছে।