বাংলাদেশকে হারিয়ে সিরিজ সমতায় ফিরল শ্রীলংকা


বাংলাদেশকে হারিয়ে সিরিজ সমতায় ফিরল শ্রীলংকা
বাংলাদেশ নারী দলকে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে (১-১) সমতায় ফিরল শ্রীলংকা। শনিবার সিরিজ নির্ধারণি ম্যাচটি উভয় দলের জন্যই অঘোষিত ফাইনালের মতো। বুধবার রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ৪ রানে ২ উইকেট হারানোর বাংলাদেশ ৬ উইকেটে করে ১৪৪ রান। এরপর মাত্র ২১ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ৪৫.৫ ওভারে ১৬৫ রানেই অলআউট হয় নিগার সুলতানার নেতৃত্বাধীন দল। শ্রীলংকার হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন অধিনায়ক চামারি আতাপাত্তু। দুটি করে উইকেট নেন তিনজন বোলার। ১৬৬ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ৭০ বল হাতে রেখেই ৪ উইকেটে জয় নিশ্চিত করে শ্রীলংকা। দলের জয়ে ৭৬ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৫০ রান করেন সামারাবিক্রমা। ৩৯ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে ৪০ রান করেন অধিনায়ক চামিরা আতাপাত্তু। ৬৪ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৪০ রান করেন হানসিমা করুনারত্নের। বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন নাহিদা আক্তার। আর একটি করে উইকেট নেন সুলতানা খাতুন ও রিতুমনি।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর