আর্জেন্টিনা যেতে যাদের ভিসা লাগবে না


আর্জেন্টিনা যেতে যাদের ভিসা লাগবে না
বাংলা‌দেশ ও আর্জেন্টিনা কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টে ভিসা অব্যাহতি চুক্তি সই ক‌রে‌ছে। ‌এর ফলে অফিসিয়াল পাসপোর্ট ও কূটনীতিকদের আর্জেন্টিনা যেতে ভিসা লাগবে না। দুই দেশের মধ্যে কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টে ভিসা অব্যাহতি চুক্তির বাইরে ফুটবল নি‌য়ে আরেক‌টি চু‌ক্তি সই হয়েছে। এছাড়া দু’দেশের কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা সংক্রান্ত সমাঝোতা স্মারক (এমওইউ) সই ক‌রে‌ছে উভয়পক্ষ। এদিকে দীর্ঘ চার দশকেরও বেশি সময় পর (৪৫ বছর) ঢাকায় পুনরায় দূতাবাস চালু ক‌রে‌ছে লা‌তিন আমেরিকার দেশটি। এর আগে সোমবার সকালে ঢাকায় পৌঁছান দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। এদিন তিনি দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। এছাড়া সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেন। সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সান্তিয়াগো ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এছাড়া বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গেও বৈঠক করবেন সান্তিয়াগো। ওইদিন বিকেলে সান্তিয়াগো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে মতবিনিময়ের পর অনূর্ধ্ব–১৪ ফুটবলারদের প্রীতি ফুটবল ম্যাচ দেখবেন। এর বাইরে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সঙ্গে বিজনেস টু বিজনেস বৈঠকে থাকবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী।

সর্বশেষ :

মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস বোমাসদৃশ বস্তু উদ্ধার।   মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস বোমাসদৃশ বস্তু উদ্ধার। জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস   জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা   ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা   সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের   বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী!   রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী! কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ   কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা   সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা