ইন্দুরকানীতে আওয়ামী লীগের ৬৯ জনের বিরুদ্ধে মামলা


ইন্দুরকানীতে আওয়ামী লীগের ৬৯ জনের বিরুদ্ধে মামলা
পিরোজপুরের ইন্দুরকানীতে বিএনপির মিছিলে ককটেল হামলার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে বিএনপি। বুধবার সকালে স্থানীয় জাতীয়তাবাদী তাতী দলের নেতা মোঃ কবির শেখ বাদী হয়ে এ মামলা করেন। মামলার এজাহারে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মৃধা মনিরুজ্জামান, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ইকরামুল শিকদারসহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৬৯ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আসামি করা হয়েছে ৫০ জনকে। সোমবার বিকেলে উপজেলার ঘোষেরহাট বাজারে বিএনপির মিছিলকে লক্ষ্য করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায় ও ইট পাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। এ ঘটনায় সোমবার রাতে উপজেলা বিএনপির নেতৃত্বে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে ঘোষেরহাট বাজারে মিছিল করে বিএনপি সমর্থকরা। উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ফরিদ আহম্মেদ জানান, ঘোষেরহাট বাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর দোয়া অনুষ্ঠানে মিছিল করে বিএনপি নেতাকর্মীরা যাচ্ছিল। এ সময় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিএনপির মিছিলে ককটেল মেরে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম হাওলাদার বলেন, আমি দীর্ঘদিন আওয়ামী লীগের উপজেলা সম্পাদকের দায়িত্বে আছি। আমি তো কারো সাথে টুঁ শব্দটাও করিনি। বিগত দিনে যারা যেমন করেছে, তারা তেমন ফল পাবে। ইন্দুরকানী থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, নাশকতার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬৯ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি।

সর্বশেষ :

পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ   পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার   বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা   তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি   পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’?   ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক   যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ   অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ   আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ