ইমরানের দলকে ঠেকাতে ২ হাজার কন্টেইনারে পুরো ইসলামাবাদে ব্যারিকেড, ভোগান্তিতে নাগরিকরা


ইমরানের দলকে ঠেকাতে ২ হাজার কন্টেইনারে পুরো ইসলামাবাদে ব্যারিকেড, ভোগান্তিতে নাগরিকরা
রাজনৈতিক বিক্ষোভ ঠেকাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের বিভিন্ন সড়কে হাজার হাজার ভারী কন্টেইনার বসিয়ে শহর কার্যত বন্ধ করে দিয়েছে সরকার। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন ব্যবসায়ীরা। অবরোধের কারণে পরিবহন খাতে কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে। একই সঙ্গে রাস্তায় আটকে থাকা চালকেরা পড়েছেন মারাত্মক ভোগান্তিতে। কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) রাজধানীমুখী পদযাত্রা ঠেকাতে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে আনুমানিক ১,৫০০ থেকে ২,০০০ কন্টেইনার রাখা হয়েছে। এই পরিস্থিতিতে স্থানীয় তরুণদের মধ্যে ইসলামাবাদকে ঠাট্টা করে ‘কন্টেইনারবাদ’ বলার চল শুরু হয়েছে। তবে হাস্যরসের আড়ালে শহরটি বাস্তবেই গুরুতর সংকটে পড়েছে। আল-জাজিরার প্রতিবেদন বলছে, নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে পুলিশ যেসব কন্টেইনার ও লরি জব্দ করেছে, সেগুলোর কারণে বহু চালক ও পরিবহন ব্যবসায়ী আটকে পড়েছেন। অল পাকিস্তান গুডস ট্রান্সপোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের অভিযোগ, পুলিশ বেআইনিভাবে তাদের গাড়ি আটকে রেখেছে। এতে প্রতিদিনের আয় ও ক্ষতির জন্য কোনো ক্ষতিপূরণও দেওয়া হচ্ছে না। এদিকে, বিদেশি শিপিং কোম্পানির কন্টেইনার আটকে থাকায় প্রতিদিন বড় অঙ্কের বৈদেশিক মুদ্রার জরিমানা দিতে হচ্ছে। সরকার অবশ্য এই অভিযোগ নাকচ করেছে। তাদের বক্তব্য, নিয়ম মেনে চুক্তির ভিত্তিতে কন্টেইনার ভাড়া নেওয়া হয়েছে এবং নির্ধারিত সময়েই ভাড়া পরিশোধ করা হবে। ক্ষতির পরিধি কন্টেইনার ভাড়ার মধ্যেই সীমিত নেই। সড়ক বন্ধ থাকায় ব্যবসা-বাণিজ্য ও পর্যটন ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর সাধারণ মানুষের যাতায়াতও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রাজনৈতিক অচলাবস্থায় অর্থনীতির ক্ষতি বাড়ছে। একই সঙ্গে রাজধানীর জনজীবন অনিশ্চয়তা ও স্থবিরতার মধ্যে পড়েছে।

সর্বশেষ :

মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস বোমাসদৃশ বস্তু উদ্ধার।   মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস বোমাসদৃশ বস্তু উদ্ধার। জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস   জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা   ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা   সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের   বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী!   রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী! কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ   কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা   সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা