ইরান যুদ্ধে ইউরোপের ক্ষতি ১০০ বিলিয়ন ইউরোর বেশি: স্পেনের প্রধানমন্ত্রী


ইরান যুদ্ধে ইউরোপের ক্ষতি ১০০ বিলিয়ন ইউরোর বেশি: স্পেনের প্রধানমন্ত্রী
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, ইরান যুদ্ধের কারণে ইউরোপের দেশগুলোর ইতিমধ্যে ১০০ বিলিয়ন ইউরোর বেশি (১১২ বিলিয়ন ডলার) ক্ষতি হয়েছে। এর অর্থনৈতিক বোঝা বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি লেখেন, ‘যারা যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছিলাম, আমরা ঠিকই বলেছিলাম—যুদ্ধ চাই না। আমরা জানতাম, শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই এর মূল্য দিতে হবে।’ শুক্রবার ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে সানচেজ বলেন, যুদ্ধের বিরোধিতাকারীরা শুধু আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধার দিক থেকেই সঠিক ছিলেন না, বরং এর অর্থনৈতিক ও সামাজিক পরিণতির দিক থেকেও তাদের অবস্থান সঠিক প্রমাণিত হয়েছে। এসব পরিণতির মুখোমুখি হচ্ছেন ইউরোপের সাধারণ নাগরিকেরা। তিনি বলেন, শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই এর মূল্য দিতে হয়। দুর্ভাগ্যজনকভাবে, এর প্রভাব ইতিমধ্যে অনুভূত হচ্ছে। সানচেজ জানান, ক্ষতিগ্রস্ত খাতগুলোকে সহায়তা এবং গাড়ি ব্যবহারকারী নাগরিকদের সুরক্ষায় স্পেনের পার্লামেন্ট ১২ বিলিয়ন ইউরোর (১৩ দশমিক ৪ বিলিয়ন ডলার) বেশি মূল্যের একটি সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে। তিনি আরও বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যত দ্রুত সম্ভব এই বিপর্যয়ের অবসান ঘটানো।

সর্বশেষ :

মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস বোমাসদৃশ বস্তু উদ্ধার।   মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস বোমাসদৃশ বস্তু উদ্ধার। জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস   জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা   ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা   সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের   বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী!   রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী! কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ   কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা   সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা