এবার আকাশসীমায় একটি বস্তু ভূপাতিত করল যুক্তরাষ্ট্র


এবার আকাশসীমায় একটি বস্তু ভূপাতিত করল যুক্তরাষ্ট্র
আলাস্কা অঙ্গরাজ্যের বরফাচ্ছাদিত অঞ্চলের আকাশসীমায় যুদ্ধবিমানের মাধ্যমে গুলি করে একটি বস্তু ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। উত্তর মহাসাগরের জলরাশির ওপর বরফাচ্ছাদিত ঘটনাস্থলটি কানাডা সীমান্তের একেবারে কাছে। এজন্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে বিষয়টি অবহিত করা হয়েছিল বলে সিএনএনের প্রতিবেদনের জানানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম বস্তুটি মার্কিন সরকারের নজরে আসে বলে জানান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কৌশলগত যোগাযোগ সমন্বয়কারী জন কিরবি। তিনি বলেন, ‘ভূপাতিত করার আগ দিয়ে বস্তুটিতে মানুষ ছিল না বলে প্রতীয়মান হয়েছিল। যে দুটি যুদ্ধবিমান পাঠানো হয়েছিল বস্তুটি পর্যবেক্ষণ করে তার পাইলটেরা জানান, এটি মানবশূন্য।’ প্রেসিডেন্ট জো বাইডেনের আদেশ পাওয়ার পর আলাস্কার এলমেন্ডর্ফ বিমানবাহিনীর ঘাঁটি থেকে এফ-২২ যুদ্ধবিমান গিয়ে বস্তুটিকে ভূপাতিত করে বলে জানান পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার। কী উদ্দেশে বা কোথা থেকে এটি পাঠানো হয়েছিল তা এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছেন জন কিরবি। তবে বস্তুটিতে কোনো ধরনের নজরদারির আলামত পাওয়া যায়নি। বেলুনের মতে ততটা স্পর্শকাতর কিছুও নয় বলে ধারণা করা হচ্ছে। মার্কিন সমুদ্রসীমায় গত শনিবার চীনা ‘নজরদারি’ বেলুন ভূপাতিত করার এক সপ্তাহের মধ্যে এ ঘটনা ঘটল। তবে শুক্রবারের বস্তুটি বেলুনের চেয়ে অনেক অনেক ছোট। একটি প্রাইভেটকারের সমান হতে পারে বলে জানা গেছে। বস্তুটি ৪০ হাজার ফুট (১২ হাজার মিটার) উপরে অবস্থান করছিল। ভূপাতিতের পর ধ্বংসাবশেষ সংগ্রহ করতে হেলিকপ্টার নিয়োজিত করেছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ।

সর্বশেষ :

আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের   আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী   প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার   আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে   বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’   দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’ ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের   ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন   গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড   ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড