ওয়াশিংটন-সিউলকে থামাতে বলল পিয়ংইয়ং


ওয়াশিংটন-সিউলকে থামাতে বলল পিয়ংইয়ং
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যৌথ মহড়া থামাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া। এই মহড়া অনুষ্ঠিত হলে কোরীয় উপদ্বীপে উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে যাবে বলে হুশিয়ার করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণায়। রোববার এক বিবৃতিতে উত্তর কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী কিম সন গিয়োং বলেছেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে অবিলম্বে তাদের যৌথ সামরিক মহড়া ও উস্কানিমূলক তৎপরতা বন্ধ করতে বাধ্য করা জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত। কিন্তু দুঃখজনক হলো- সম্পূর্ণ আগ্রাসী ধরনের এই যৌথ সামরিক মহড়া বন্ধ করতে জাতিসংঘ কোনো উদ্যোগ গ্রহণ করছে না। এর একদিন আগে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে কোরীয় উপদ্বীপে বিশাল সামরিক মহড়া চালানোর ঘোষণা দেওয়া হয়। আগামী ১৩ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হবে। এর আগে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, এটি হবে দুই দেশের মধ্যে এ যাবতকালের মধ্যে সবচেয়ে বড় মহড়া। এর আগে গত মাসেও যৌথ বিমান মহড়া চালিয়েছে দুই ঘনিষ্ঠ মিত্র। ওই মহড়ায় দক্ষিণ কোরিয়ার এফ-৩৫ ও এফ-১৫ এবং মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান অংশ নেয়। আর এসব যুদ্ধবিমানকে স্কর্ট দেয় যুক্তরাষ্ট্রের বি-১বি বোমারু বিমান।

সর্বশেষ :

সরাইলে “পজিটিভ সরাইল” এর অফিস উদ্বোধন ও বৈশাখী ভোজন অনুষ্ঠিত   সরাইলে “পজিটিভ সরাইল” এর অফিস উদ্বোধন ও বৈশাখী ভোজন অনুষ্ঠিত সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন।   সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন। আত্রাইয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল পুনঃখনন শুভ উদ্বোধন   আত্রাইয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল পুনঃখনন শুভ উদ্বোধন বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি   বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই   চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর   নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ   আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ   ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ