সরাইলে “পজিটিভ সরাইল” এর অফিস উদ্বোধন ও বৈশাখী ভোজন অনুষ্ঠিত


সরাইলে “পজিটিভ সরাইল” এর অফিস উদ্বোধন ও বৈশাখী ভোজন অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বেচ্ছাসেবী সামাজিক ও মানবিক সংগঠন \" পজিটিভ সরাইল \" এর অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(১৪ এপ্রিল) বাংলা নববর্ষের প্রথম দিনে উপজেলা সদরের অন্নদা স্কুল মোড়ে সিএনজি স্টেশন তালুকদার টাওয়ার এর তৃতীয়তলায় পজিটিভ সরাইল এর অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। পজিটিভ সরাইল এর সভাপতি সঞ্জিব দত্ত মানু এর সভাপতিত্বে ও পজিটিভ সরাইল এর পরিচালক সাংবাদিক জহিরুল ইসলাম রিপণ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পজিটিভ সরাইল এর সাধারণ সম্পাদক মো. আব্দুল করিম মাস্টার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক ক্বারী জামাল হোসেন। সংগঠনের উপদেষ্টা ও সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব আনিছুল ইসলাম ঠাকুর, উপজেলা জামায়াতে ইসলামির সাবেক আমির মাওলানা কুতুব উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, সংগঠনের উপদেষ্টা ও সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন বদু, সংগঠনের উপদেষ্টা ও কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক, উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী (ডিএম দুলাল), সরাইল বিকাল বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো: বাবুল মিয়া, ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জিব কুমার দেবনাথ, সমাজ সেবক মোস্থাফিজুর রহমান, তরী বাংলাদেশ সরাইল শাখার সদস্য সচিব শাহাগীর মৃধা ও সংবাদকর্মী রফিকুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন এতে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বৈশাখী ভোজন ও দোয়ার মাধ্যমে অফিস উদ্বোধন করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা কুতুব উদ্দিন।

সর্বশেষ :

মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ   মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম   হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই   ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত   ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল   জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের   রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি   শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই   ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই