কাশিয়ানীতে ওবায়দুর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন


কাশিয়ানীতে ওবায়দুর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
গোপালগঞ্জের কাশিয়ানীতে ওবায়দুর শিকদার (৩০) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন পালিত হয়েছে। রোববার (৮ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচীতে নিহতের স্বজনরা ও খায়েরহাট গ্রামের দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় ‘ফঁসি চাই, ফাঁসি চাই, ওবায়দুর শিকদারের খুনিদের ফাঁসি চাই।’ লেখা সম্বলিত বিভিন্ন ফেস্টুন ও প্লাকার্ড প্রদর্শন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন যুবদল নেতা আরিফুল ইসলাম পাবেল, রুমান শিকদার, এনামুল হক, ইফাজুল মোল্যা, তৌহিদুর রহমান ও রহিমা বেগমসহ আরও অনেকে। বক্তারা বলেন, হত্যাকাণ্ডের পর ৬ মাস পার হলেও পুলিশ এখনও হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে পারেনি। মামলার চূড়ান্ত প্রতিবেদন (চার্জশিট) দিতে দীর্ঘসূত্রতা করা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের দৃশ্যমান কোনো তৎপরতা নেই। তাই দ্রুত ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। অন্যথায় কঠোর কর্মসূচীর ঘোষণার হুঁশিয়ারী দেন। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, মামলাটি ডিআইজি কার্যালয়ের মনিটরিং সেলের অধীনে রয়েছে। যা এখনও তদন্তাধীন। উল্লেখ্য, গত বছরের ১২ সেপ্টেম্বর কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের দাউদ শিকদারের ছেলে ওবায়দুর শিকদার পিকনিকের কথা বলে নিজ বাড়ি থেকে বের হয়। নিখোঁজের দ্ইু দিন পর একই উপজেলার সাজাইল ইউনিয়নের হরিদাসপুর গ্রামের একটি রাস্তার ঢাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই আমিনুর শিকদার বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সর্বশেষ :

বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি   বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই   চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর   নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ   আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ   ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী!   নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি   নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি জুলাই-আগস্টের ৭.৬২ মি.মি. বুলেটের সুত্র অনুসন্ধান: বরখাস্তকৃত লেঃ কর্নেল ও সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের সম্পৃক্ততা   জুলাই-আগস্টের ৭.৬২ মি.মি. বুলেটের সুত্র অনুসন্ধান: বরখাস্তকৃত লেঃ কর্নেল ও সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের সম্পৃক্ততা