কেন্দুয়ায় গাছের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কা, প্রাণ গেল চালকের


কেন্দুয়ায় গাছের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কা, প্রাণ গেল চালকের
নেত্রকোনার কেন্দুয়া-মদন সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে গ্যাস সিলিন্ডার বাহী পিকআপ ভ্যানের ধাক্কায় চালক নিহত হয়েছেন। এ সময় গাড়িতে থাকা দু\'জন হেল্পার গুরুত্ব আহত হয়। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের কেন্দুয়া- মদন সড়কে গোগ বাজার এলাকায় দুর্ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার জাওলা গ্রামের আব্দুর মোতালিবের ছেলে গাড়ির চালক সুজন মিয়া (৩৫) নিহত হয়। এসময় গাড়িতে থাকা দু\'জন হেল্পার গুরুত্ব আহত হলে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠায়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত হেল্পার শামীম মিয়ার (২৫) তার বাড়ি নান্দাইল উপজেলার আচারগাঁও গ্রামের লাল মিয়ার ছেলে। এছাড়াও আহত হেল্পার রমজান আলী (২১) একই উপজেলার আচারগাঁও গ্রামের শহীদ মিয়ার ছেলে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় লোকজন জানান, গ্যাস সিলিন্ডার বাহী পিকআপ ভ্যানটি কেন্দুয়া হয়ে পার্শ্ববর্তী মদন উপজেলা যাওয়ার পথে গোগ বাজার এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই চালক নিহত হয় এবং গাড়িতে থাকা হেল্পার দু\'জন মারাত্মকভাবে আহত হয়।

সর্বশেষ :

আত্রাইয়ের কৃতি সন্তান শহীদ ফাহমিন জাফর কে হারানোর দিন আজ   আত্রাইয়ের কৃতি সন্তান শহীদ ফাহমিন জাফর কে হারানোর দিন আজ কোচ টুখেলের বাজে কৌশলে ইংল্যান্ডের হার, তবু ‘অনুশোচনা’ নেই তার   কোচ টুখেলের বাজে কৌশলে ইংল্যান্ডের হার, তবু ‘অনুশোচনা’ নেই তার জুলাই চেতনা আজ কোথায়! আবু সাঈদের ক্যাম্পাসেও শিক্ষার্থী ভর্তি হচ্ছে বিভিন্ন কোটায়   জুলাই চেতনা আজ কোথায়! আবু সাঈদের ক্যাম্পাসেও শিক্ষার্থী ভর্তি হচ্ছে বিভিন্ন কোটায় আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার   আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার বন্যার ৯ম দিনেও জলবন্দি বাঁশখালী: অপরিকল্পিত চিংড়ি ঘের ও অবৈধ বাঁধের বলি হাজারো পরিবার   বন্যার ৯ম দিনেও জলবন্দি বাঁশখালী: অপরিকল্পিত চিংড়ি ঘের ও অবৈধ বাঁধের বলি হাজারো পরিবার আবু সাঈদের স্মরণসভা ফাঁকা দেখে হতাশ মন্ত্রী: ‘বেরোবি চত্বর পরিপূর্ণ থাকলে আবু সাঈদ কবরে শান্তি পেত’   আবু সাঈদের স্মরণসভা ফাঁকা দেখে হতাশ মন্ত্রী: ‘বেরোবি চত্বর পরিপূর্ণ থাকলে আবু সাঈদ কবরে শান্তি পেত’ ফেনীতে যুবলীগ নেতাকে অপহরণের পর মুক্তিপণ আদায় যুবদল ক্যাডারদের   ফেনীতে যুবলীগ নেতাকে অপহরণের পর মুক্তিপণ আদায় যুবদল ক্যাডারদের পরীক্ষা কেন্দ্রে জুলাই তামাশা? ১৮ তারিখের প্রশ্নপত্র ২ দিন আগে হাতে, সংশোধনের পর এলো ২০২৫ সালের প্রশ্ন   পরীক্ষা কেন্দ্রে জুলাই তামাশা? ১৮ তারিখের প্রশ্নপত্র ২ দিন আগে হাতে, সংশোধনের পর এলো ২০২৫ সালের প্রশ্ন