ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার


ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার

ভিডিওর মাধ্যমে সব বিষয়ে জানতে ইউটিউবের বিকল্প এখন নেই বললেই চলে। দিনে অন্তত একবার ইউটিউবে ঢুঁ দেওয়া হয় না– এমন দর্শক নেই। কর্তৃপক্ষ ইউটিউবকে জনপ্রিয় করতে সামান্য বিরতিতেই আনে পরিবর্তন আর দৃষ্টিনন্দন সব ফিচার। এরই ধারাবাহিকতায় ইউটিউব আবার কয়েকটি নতুন ফিচার উন্মোচনের কথা জানিয়েছে।
নতুন করে এই প্ল্যাটফর্মে ভিডিও দেখার অভিজ্ঞতা সহজ ও দৃষ্টিনন্দন হয়ে উঠবে।
সংস্থাটি বলছে, সারাবিশ্বে ক্রমে এসব আপডেট গ্রাহকের জন্য অবমুক্ত করা হবে।

ক্লিয়ার স্ক্রিন মোড
উল্লেখযোগ্য কয়েকটি আপডেটের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন হলো ক্লিয়ার স্ক্রিন মোড।
এই ফিচার চালু করলে ভিডিও চলার সময় স্ক্রিন থেকে আইকন, বাটন ও অন্যসব লেখা সাময়িকভাবে অদৃশ্য হয়ে থাকবে।
এর ফলে কোনো বাধা ছাড়াই পুরো ভিডিও উপভোগ করা যাবে।

টুএক্স প্লেব্যাক স্পিড
এ ছাড়া টুএক্স প্লেব্যাক স্পিড ফিচার আনা হয়েছে। আগ্রহীরা এর মাধ্যমে সবকটি শর্টসকে আরও দ্বিগুণ গতিতে দেখতে পারবেন।
ফলে কম সময়ে বেশি ভিডিও দেখার সুযোগ তৈরি হবে। অন্যদিকে ইউটিউবে আরও কিছু নতুন প্লেব্যাক কন্ট্রোল ফিচার উন্নয়ন করা হয়েছে।
এসব ব্যবহার করে ভিডিও পজ করার পরে সহজেই মিউট করা যাবে। ভিডিও চলাকালে কন্ট্রোল হবে আরও নিয়ন্ত্রিত।

আইকনে কয়েকটি পরিবর্তন
ইন্টারফেসে দৃশ্যমান হবে বড় ধরনের পরিবর্তন। এর আগে লাইক (থাম্বসআপ) আইকনের বদলে অনেকটা ইনস্টাগ্রামের মতো হার্ট আইকন ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে শর্টস থেকে ডিসলাইক বাটন সরিয়ে তার বদলে নট ইন্টারেস্টেড অপশন আনা হয়েছে। এ ছাড়া ডোন্ট রিকমেন্ড দিস চ্যানেল অপশন ব্যবহার করা হয়েছে।

জনপ্রিয় হচ্ছে শর্টস
অনেক কনটেন্ট ক্রিয়েটর এখন শর্টস তৈরিতে বেশি মনোযোগ দিয়েছেন। কর্তৃপক্ষ বলছে, সারাবিশ্বে প্রতিদিন ২০ কোটির বেশি দর্শক এখন শর্টস নিয়ে ব্যস্ত সময় পার করেন। তুমুল জনপ্রিয় এই প্ল্যাটফর্মকে দৃষ্টিনন্দন করতেই নতুন সব ফিচার আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। ক্রমে বিশ্বের সবকটি দেশের ইউটিউব দর্শকের জন্য এই পরিষেবা উন্মুক্ত করা হবে। সবার কাছে এই সুবিধা পৌঁছাতে কিছুটা সময় অপেক্ষা করতেই হচ্ছে।

সর্বশেষ :

মুন্সীগঞ্জে মহাসড়কে গাছ পড়ে যানজট, দ্রুত অপসারণ করল ফায়ার সার্ভিস।   মুন্সীগঞ্জে মহাসড়কে গাছ পড়ে যানজট, দ্রুত অপসারণ করল ফায়ার সার্ভিস। যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ   যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম   আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা   বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা     গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক!   গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা   অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার   রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার